Saturday, May 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বুধবার সাংবাদিক সম্মেলনে এসে নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিরাট কোহলি। বললেন, নির্বাচক কমিটির বৈঠকের দেড় ঘণ্টা আগে আমাকে জানান হয়, একদিনের ক্রিকেটে অধিনায়ক রাখা হচ্ছে না আমাকে।

২) বুধবার সাংবাদিক বৈঠকে বিসিসিআই প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে উড়িয়ে দিলেন বিরাট কোহলি। বললেন, টি-২০ ফর্মাটের অধিনায়কত্ব ছাড়তে কেউ বারণ করেনি।

৩) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন বিরাট কোহলি। বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন তিনি। গত মঙ্গলবার একটি খবর ওঠে যে, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরতি নিতে চান কোহলি। বুধবার সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিলেন তিনি।

৪) রোহিত শর্মার প্রসঙ্গে ‘বিরাট’ বার্তা কোহলির। বললেন,’আমার আর রোহিত শর্মার মধ্যে কোনও সমস্যা নেই। আমি গত দুই বছর ধরে এটি বলে যাচ্ছি এবং আমি ক্লান্ত’।

৫) জল্পনাই সত‍্যি হল। ফুটবলকে বিদায় জানালেন সার্জিও আগুয়েরো। হৃদযন্ত্রে সমস্যার কারণে ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানাতে বাধ‍্য হলেন বার্সেলোর এই ফুটবলার। বুধবার ন‍্যু ক্যাম্প এক সাংবাদিক বৈঠকে চোখের জলে এমনটাই জানালেন আগুয়েরো।

৬) বৃহস্পতিবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। চলতি বছর একেবারে নিজেদের সেরা ফর্মে নেই বিএফসি। বৃহস্পতিবার সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়তে চান বাগান কোচ হাবাস।

৭) আইএফএ শিল্ড চ‍্যাম্পিয়ন হল রিয়েল কাশ্মীর। বুধবার তারা ২-১ গোলে হারাল শ্রীনিদি এফসিকে। ইস্টবেঙ্গল মাঠে  এদিন পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল উত্তর ভারতের দল।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...