Saturday, March 14, 2026

ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা

Date:

Share post:

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন(Omicron) ইতিমধ্যেই আতঙ্কের কারণ হয়ে উঠেছে বিশ্বজুড়ে। এরই মাঝে করোনার জেরে শুক্রবার দেশে বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা বেড়েছে অনেকটাই। এহেন ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(health ministry)। অন্যদিকে করোনার(covid) নয়া ভেরিয়েন্ট ওমিক্রনকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। যা কিছুটা আশার।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৪৪৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৯১ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৮৬৯ জন। উদ্বেগ বাড়িয়ে এদিনও বেড়েছে করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৬ হাজার ৪১৫ জন। তবে, ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন। এর পাশাপাশি দেশে এখনো পর্যন্ত ভ্যাকসিন হয়েছে, ১,৩৫,৯৯,৯৬,২৬৭ টি।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...