Thursday, June 11, 2026

Parambrata Chatterjee: পুরভোটে তৃণমূলের হয়ে প্রচারের ব্যাখ্যা দিলেন পরমব্রত

Date:

Share post:

আগামী রবিবার কলকাতা পুরসভা নির্বাচন। ইতিমধ্যেই তৃণমূলের হয়ে প্রচারে পা মিলিয়েছেন একাধিক তারকা। এবার সরাসরি তৃণমূলের প্রচারে দেখা গেল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে!

ঘনিষ্ঠমহলে বামমনস্ক হিসেবেই পরিচিত পরমব্রত। এর আগে সেভাবে কোনও প্রচারেও দেখা যায়নি তাঁকে। কিন্তু শুক্রবার নেতাজিনগরে ৯৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার করতে দেখা গেল তারকাকে। তবে শুধু পরমব্রত নয়, ছিলেন তারকা বিধায়ক রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী ও জুন মালিয়াও। তবে হঠাৎ করে তৃণমূলের মিছিলে কেন? এর উত্তরে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘আমি তৃণমূলের হয়ে প্রচার করতে এসেছি কিনা বলতে পারব না। অরূপ বিশ্বাস আমার বহুদিনের পরিচিত, দাদার স্থানীয় বন্ধু। আর এখানের প্রার্থী অল্প বয়সী, আমার মনে হয় এমন প্রার্থী রাজনীতিতে আসা দরকার।’ তবে পুরভোটের প্রচারে টলিপাড়ার চেনামুখ পরমব্রতর উপস্থিতিতে বাড়ছে জল্পনা।

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বরের কলকাতার পুরভোটের শুক্রবারই ছিল প্রচারের শেষ দিন। গত কয়েকদিনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন তৃণমূলের নেতা, কর্মী, প্রার্থীরা। পাশাপাশি টেলি তারকাদের নিয়েও চলেছে পাড়ায় পাড়ায় প্রচার, জনসংযোগ। গোয়া থেকে ফিরে শেষবেলায় প্রচার সারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দক্ষিণ কলকাতায় মহামিছিল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন- Abhishek Banerjee: কারও জন্য দল বিন্দুমাত্র কলুষিত হলে তাঁকে বহিষ্কার: কড়া বার্তা অভিষেকের

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...