Thursday, May 14, 2026

কাটোয়া গুলি কাণ্ডে এবার গ্রেফতার নাবালিকার প্রেমিকও

Date:

Share post:

প্রেমিকার বিয়ের প্রস্তাবে অস্বীকার করেছিল প্রেমিক। এরপরেই ফিল্মি কায়দায় প্রেমিককে লক্ষ করে গুলি চালায় স্বয়ং প্রেমিকা!‌ তাতে রক্তাক্ত হয় প্রেমিক। গ্রেফতারর হয় প্রেমিকা। উদ্ধার হয় পিস্তল ও এক রাউন্ড গুলি। কাটোয়ার এই গুলি কাণ্ডে এবার গ্রেফতার হল নাবালিকার প্রেমিক লালচাঁদ শেখ।

কাটোয়ার গুলি কাণ্ডে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্ততে গ্রেফতার করা হয় প্রেমিক লালচাঁদ শেখ-কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, লালচাঁদ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার নাবালিকার সঙ্গে সহবাস করে। এমনকি সহবাসের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলেও দাবি তার মায়ের। লালচাঁদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত বুধবার রাতে। প্রেমিক লালচাঁদ শেখকে লক্ষ্য করে গুলি চালায় কাটোয়ার বাগানেপাড়ার বাসিন্দা সতেরো বছরের ওই কিশোরী। এরপরেই ওই নাবালিকাকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকার পরিবারের দাবি, শারিরীক সম্পর্কের পরেও বিয়ে করতে অস্বীকার করায় ওই কিশোরী তার প্রেমিককে ফোনে ডেকে চুম্বনের পর গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনওরকমে প্রাণে বাঁচেন লালচাঁদ শেখ।

আরও পড়ুন- ফের আদালতে মুখ পুড়ল বিজেপির: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই, জানাল ডিভিশন বেঞ্চ

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...