Saturday, June 20, 2026

Gautam Gambhir: আইপিএলের নতুন দল লখনউ-এর মেন্টর হলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর

Date:

Share post:

আইপিএলের ( Ipl) নতুন দল লখনউ-এর (Lucknow) মেন্টর হলেন কেকেআরের (Kkr) প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর( Gautam Gambhir)। শনিবার এমনটাই জানান হয়। এর আগে শুক্রবার হেড কোচ হিসাবে অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ করেছিল আইপিএলের এই নতুন ফ্র্যাঞ্চাইজি দল।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার হিসেবে বিবেচিত হন গৌতম গম্ভীর। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন গম্ভীর। এছাড়া তাঁর অধিনায়কত্বে আইপিএলে ২০১২ ও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স জয়ের স্বাদ পেয়েছিল।

লখনউর তরফ থেকে দেওয়া বিবৃতিতে গম্ভীর বলেন, “আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে অসংখ্য ধন্যবাদ। ফের একবার প্রতিযোগিতা মূলক ক্রিকেটে নাম লিখিয়ে ট্রফি জেতার ইচ্ছা আমার মধ্যে অনেক দিন ধরেই ছিল। অবশেষে ফের একবার ড্রেসিংরুমে থাকার সুযোগ পাব। একাধিক বিদেশি ও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সময় কাটাতে পারব। একজন ক্রিকেটারের কাছে এটাই বড় প্রাপ্তি। দলকে ট্রফি জেতানোই লক্ষ‍্য থাকবে আমার।”

আরও পড়ুন:Sc EastBengal: দলের খেলায় অসন্তুষ্ট লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...