Saturday, June 20, 2026

ভোটমুখী উত্তরপ্রদেশে কল্পতরু মোদি, শিলান্যাস গঙ্গা এক্সপ্রেসওয়ের

Date:

Share post:

নির্বাচনকে নজরে রেখে উত্তরপ্রদেশে(UttarPradesh) ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। একের পর এক প্রকল্প উদ্বোধনের পাশাপাশি নিয়ম করে উত্তরপ্রদেশ সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই ধারা অব্যাহত রেখে শনিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরে প্রধানমন্ত্রী শিলান্যাস করলেন গঙ্গা এক্সপ্রেসওয়ের(Ganga expressway)। শিলান্যাসের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী বলেন, সেদিন আর বেশি দূরে নেই যখন উত্তরপ্রদেশের পরিচয় হবে নেক্সট জেনারেশন ইনফ্রাস্ট্রাকচার সহ আধুনিক রাজ্য হিসেবে।

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, উত্তরপ্রদেশের টাকা এখন উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে নয়া বিনিয়োগ আসবে। পাশাপাশি বিরোধীদের তরফ থেকে তিনি জানান, আগে উত্তরপ্রদেশের বড় কোনো প্রজেক্ট শুধুমাত্র কাগজে শুরু হতো, যার ফলে ক্ষমতাশালীরা নিজেদের পকেট ভরতো। কিন্তু এখন মানুষের টাকা মানুষের কাছে থাকে। পাশাপাশি এদিনের সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে এক নয়া স্লোগান তোলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “উত্তরপ্রদেশের জন্য যোগী ভীষণ উপযোগী (UP+YOGI)।” যোগী সরকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Agni Prime Missile: অগ্নি প্রাইম আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়

গঙ্গা এক্সপ্রেসওয়ের বিশেষত্ব:

  • উত্তরপ্রদেশের সবচেয়ে বড় এক্সপ্রেস ওয়ে হতে চলেছে এই গঙ্গা এক্সপ্রেসওয়ে।
  • মেরঠ থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ৫৯৪ কিলোমিটার।
    উত্তরপ্রদেশের ১২ টি জেলাকে জুড়বে এই রাস্তা। উত্তরপ্রদেশের পশ্চিম ও পূর্ব ভাগ জুড়ে যাবে এই রাস্তার জেরে।
  • শাজাহানপুরে সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্য বিমানবন্দর নির্মাণ করা হবে।
  • রুহেল খন্ড বিন্ধতে কম উন্নত এলাকাগুলি এর জেরে কৃষি বাণিজ্য পর্যটন ও বিনিয়োগের সুবিধা পাবে।
  • ৬ লেনের এই এক্সপ্রেসওয়ের আনুমানিক খরচ হতে চলেছে ৩৬ হাজার ২৩০ কোটি।
  • গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি হবে সাতটি রেলওয়ে ওভার ব্রিজ ১৪ বড় ব্রিজ, ১২৬ ছোট ব্রিজ, ৩৭৫ আন্ডারপাস, দুটি টোল প্লাজা।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...