Friday, March 13, 2026

Bengali IPS: পাঞ্জাবের ডিজিপি-র দায়িত্বে বাঙালি আইপিএস সিদ্ধার্থ

Date:

Share post:

পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেলের(ডিজি) দায়িত্ব পেলেন বাঙালি আইপিএস । প্রাক্তন ডিজি ইকবালপ্রীত সিংহ সাহোটা-র জায়গায় নিয়োগ করা হল আইপিএস সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, পাঞ্জাব কংগ্রসের প্রধান  নভজ্যোৎ সিং সিধুর সুপারিশেই বাঙালি আইপিএসকে ডিজির দায়িত্ব দিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণঞ্জিৎ সিং চন্নীর সরকার।

আরও পড়ুন:Agni Prime Missile: অগ্নি প্রাইম আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী চন্নীর ঘনিষ্ঠ প্রাক্তন ডিজি ইকবালপ্রীত এবং অ্যাডভোকেট জেনারেলের নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েই প্রদেশ কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন  নভজ্যোৎ সিং সিধু।যদিও পরে সে ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন তিনি।

১৯৮৬ ব্যাচের বাঙালি আইপিএস অফিসার সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তদন্তভার সামলেছেন। মোগার পুলিশ প্রধান রাজ জিৎ সিংহ হুন্ডলের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ওঠার পরে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল, তাঁর নেতৃত্বে ছিলেন তিনি।আগামী বছর ৩১ মার্চই তিনি অবসর নেবেন। ডিজি বাছাইয়ের জন্য প্রাথমিক ভাবে ১০ জন আইপিএসের নাম ইউপিএসসি-র কাছে পাঠিয়েছিল পাঞ্জাব সরকার। এরপর তাঁদের মধ্যে তিন জনকে বেছে পাঞ্জাব সরকারকে পাঠাবে ইউপিএসসি।  তাঁদেরই এক জনকে পূর্ণ মেয়াদে ডিজি-র দায়িত্ব দেওয়া হবে। সেই তালিকায় সিদ্ধার্থের নাম থাকলে তিনিই হয়তো দীর্ঘমেয়াদে এই দায়িত্ব সামলাবেন। তত দিন পর্যন্ত কার্যনির্বাহী ডিজি হিসেবেই থাকবেন সিদ্ধার্থ।


spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...