Saturday, June 20, 2026

নবান্নের সামনে বড়সড় দুর্ঘটনা, ছাইভর্তি কন্টেনার উল্টে নীচে চাপা পড়লেন পথচারী

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনা ঘটলো নবান্নের(Nabanna) পার্শ্ববর্তী এলাকায়। শনিবার সন্ধ্যায় নবান্নের সামনের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে গেল একটি কন্টেনার। ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী ওই কন্টেনারের(container) নীচে চাপা পড়ে যান। খবর পেয়ে ইতিমধ্যেই, তাঁকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ(Police) ও দমকল বাহিনী। চেষ্টা চলছে কন্টেনারটি সরিয়ে নেওয়ার।

জানা গিয়েছে, সাঁতরাগাছির দিক থেকে আসছিল ফ্লাই অ্যাশ ভর্তি ওই কন্টেনারটি। নবান্নের ঠিক সামনের অঞ্চলে রাস্তার ওপর গার্ডওয়ালে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। দুর্ঘটনার সময় রাস্তার পাশে থাকা এক পথচারী কন্টেনারটির নীচে চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। গাড়িটির নিচে আটকে পড়া ওই পথচারীকে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি তিনটি ক্রেন এনে উদ্ধারকাজের চেষ্টা চালানো হয়। শেষ পাওয়া খবরে প্রায় দেড় ঘণ্টা পর ওই পথচারীকে উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনী। যদিও সম্পূর্ণ সংজ্ঞাহীন ও গুরুতর আহত অবস্থায় ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...