Saturday, June 20, 2026

KL Rahul: দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটি হলেন কে এল রাহুল

Date:

Share post:

আসন্ন দক্ষিণ আফ্রিকা ( South Africa) টেস্ট সিরিজে বিরাট কোহলির ( Virat Kohli) ডেপুটি হলেন কে এল রাহুল( KL Rahul)। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন টেস্ট দলের নতুন সহ-অধিনায়ক রোহিত শর্মা ( Rohit Sharma)। তাই আসন্ন টেস্ট সিরিজের জন‍্য রাহুলের ওপরই ভরসা রাখল ভারতীয় বোর্ড।

শনিবার বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টের সিরিজে লোকেশ রাহুলকে দলের সহ-অধিনায়ক হিসাবে নিযুক্ত করেছে নির্বাচক কমিটি। হ্যামস্ট্রিং চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় দলের সহ-অধিনায়ক হলেন রাহুল।”

রোহিত না থাকায় আসন্ন প্রোটিয়া সফরে দলের সহ-অধিনায়ক কে হবেন সেই নিয়ে ওঠে প্রশ্ন।শনিবার সেই সব প্রশ্নের অবসান ঘটল। এক দিনের দলের সহ-অধিনায়ক রাহুলের উপরেই ভরসা দেখালেন নির্বাচকরা।

আরও পড়ুন:Gautam Gambhir: আইপিএলের নতুন দল লখনউ-এর মেন্টর হলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...