Saturday, March 14, 2026

ওমিক্রনের প্রভাব শেয়ারবাজারে, এক ধাক্কায় ১৫০০ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

দেশজুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগতভাবে। এবার তার প্রভাব পড়ল শেয়ারবাজারে। সোমবার বাজার খোলার পর এক ধাক্কায় প্রায় ১৫০০ পয়েন্ট নামল শেয়ারবাজার। একইরকমভাবে বড়সড় ধাক্কা খেয়েছে নিফটিও।

এদিন সকালে শেয়ার বাজার খুলতেই দ্রুত নামতে থাকে সূচক। সকাল ১০টা নাগাদ সেনসেক্স নেমে যায় ১০৫০ পয়েন্ট। বেলা বাড়তে ১৫১৯ পয়েন্ট নেমে যায় বাজার। নিফটি নামে ৪৬৫ পয়েন্ট। ওমিক্রনের ধাক্কায় বাজার আরও নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শেষ পাওয়া খবরে এদিন বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৫১৯.৯৯ পয়েন্ট বা -২.৬৭ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৫,৪৯১.৭৫। এনএসই নিফটি (NSE Nifty) -৪৬৫.৭৫ পয়েন্ট বা -২.৭৪ শতাংশ নেমে হয়েছে ১৬,৫১৯.৪৫।

আরও পড়ুন:Rishabh Pant: নয়া পালক পন্থের মুকুটে, উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন তিনি

উল্লেখ্য, লকডাউন পর্বে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিনের সাক্ষী হয় দালাল স্ট্রিট। সেনসেক্সের (Sensex) সূচক নেমে দাঁড়ায় ২৫ হাজরের কোঠায়। যদিও করোনা পরবর্তী কালে শেয়ার বাজারের সূচক ফের উপরের দিকে উঠতে থাকে। মাঝখানে সুদিনও দেখেছে বাজার। একটা সময় সেনসেক্সের সূচক ৬০ হাজারের উপরেও উঠেছিল। কিন্তু ওমিক্রনের চোখরাঙানিতে নতুন করে রক্তাক্ত দিনের আশঙ্কা দালাল স্ট্রিটে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রনের ফলে দেশে ফের লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইছেন না। সেকারণেই বাজার ধাক্কা খাচ্ছে।

spot_img

Related articles

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...