Thursday, April 30, 2026

KMC Election Results 2021: জয়ী হয়েই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন `নির্দল` পূর্বাশা

Date:

Share post:

পুরসভা নির্বাচনে রেকর্ড জয় পেয়েছে তৃণমূল। ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি ওয়ার্ডে সরাসরি জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। বিজেপি পেয়েছে মাত্র ৩টি আসন। বাম এবং কংগ্রেস, দুই দলের ঝুলিতে গেছে দুটি করে আসন। তবে, তিনটি ওয়ার্ডে এ দিন সকাল থেকেই এগিয়ে ছিলেন নির্দল প্রার্থীরা। বেলা বাড়তেই তাঁদের জয় ঘোষণা হয়।

প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাৎ করেছেন ১৪১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পূর্বাশা নষ্কর। পরিবারের তিনিই প্রথম রাজনীতিতে পা দিয়েছেন। সদ্য স্নাতক হয়েছেন। একপ্রকার প্রতিবেশীদের অনুরোধেই ভোটে দাঁড়িয়েছিলেন পূর্বাশা। আর প্রথম লড়াইয়ে নেমেই জয়। ৫৩৬ ভোটে জয় পেয়েছেন নির্দল প্রার্থী পূর্বাশা।

তবে জয়লভের পর তৃণমূলে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছেন ১৪১ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী পূর্বাশা নষ্কর। তাঁর কথায়, ‘ছোট থেকেই ইচ্ছে ছিল যে যদি আমি রাজনীতিতে আসি… তবে তৃণমূলেই… মমতাদিকে আমি সাপোর্ট করি।’ এরপরই তিনি জানান যে, “এর আগে কোনও পার্টির সাথে আমি যুক্ত ছিলাম না। আমাকে পাড়ার ৫টা লোক দাঁড় করিয়েছেন। এটা পুরোটাই জনতার জয়। ভোটটা আমার জিত মানে সবার জিত।” তবে  তবে তাঁর সঙ্গে এখনও দলের কোনও শীর্ষ নেতার কথা হয়নি বলেই উল্লেখ করেছেন পূর্বাশা। তৃণমূলের সঙ্গে পূর্বে কোনও যোগাযোগের বিষয়েও মুখ খোলেননি তিনি। তাঁর দাবি, এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে, তাই জয়ী হয়েছেন তিনি।

আরও পড়ুন- KMC Election Results 2021: রেকর্ড মার্জিনে পুরভোটে জয়ী তৃণমূলের সব হেভিওয়েট

 

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষপাতিত্বের প্রমাণ মিললে পিটিশন ফাইল: পর্যবেক্ষণ হাই কোর্টের

নির্বাচনের গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাতারাতি নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। বারবার বাংলার এসআইআর প্রক্রিয়ার শুরু...

আইএসসিতে দেশজয়, বারাসাতের স্বেতাদাত্রী – শিলিগুড়ির হৃষীর সাফল্যে নজির 

ফের বাংলার জয়জয়কার জাতীয় স্তরের মেধা তালিকায়। আইএসসি পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের সম্ভাব্য প্রথম স্থানাধিকারী...

সিলড স্ট্রংরুমে ব্যালটের কাজ, নেই রাজনৈতিক প্রতিনিধি! তৃণমূলের প্রতিবাদে স্বচ্ছতার আশ্বাস

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলছেন স্ট্রং রুম সিলড। অথচ কমিশনেরই ওয়েব কাস্টিংয়ে দেখা যাচ্ছে ব্যালট নিয়ে কাজ হচ্ছে।...

সাঁতার থেকে ফেলুদা, সব সামলেই আইসিএসইতে বাজিমাত বর্ধমানের নিপবীথির

আইসিএসই পরীক্ষার ফলে রাজ্যকে চমকে দিল বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী নিপবীথি দত্ত। ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য...