Saturday, March 14, 2026

BJP Committee: কমিটিতে রদবদলে অসন্তোষ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন একের পর এক বিজেপি বিধায়ক

Date:

Share post:

প্রথম রাজ্য কমিটি, তারপরে জেলা কমিটিতে ব্যাপক রদবদল করেছে বিজেপি (Bjp)। সূত্রের খবর, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) লবির লোকেদের দায়িত্বে আনা হয়েছে। এরপরই বিদ্রোহ ছড়িয়েছে পদ্ম শিবিরে। কোনও কমিটিতে স্থান না পাওয়ায় বিদ্রোহী সায়ন্তন বসু (Sayantan Basu)। জেলা কমিটির তালিকা প্রকাশের পরেই বিজেপির হোয়াটসঅ্যাপ (Whatsapp) গ্রুপ ছাড়লেন চার বিধায়ক। বিজেপির রাজ্য কমিটিতে মতুয়াদের প্রতিনিধিত্ব নেই- এর প্রতিবাদে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুট মণি।

এ বিষয়ে সুকান্ত মজুমদার জানান, নতুন কমিটি হলে মনোমালিন্য হয় এটা স্বাভাবিক ব্যাপার। বিজেপির এই কোন্দলকে তীব্র খোঁচা দিয়েছেন তৃণমূল (Tmc) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তিনি বলেন, বিজেপিকে বরাবরই হাওয়া দিয়ে ফুলিয়ে বড় করে দেখানো হয়। বাংলায় ওদের কোনো অস্তিত্ব নেই। বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিজেপি সাংসদ তথা মতুয়ার ঠাকুর পরিবারের ছেলে শান্তনু ঠাকুর অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি এখন বাইরে রয়েছেন, সুতরাং এ বিষয়ে তার তিনি কিছুই বলতে পারবেন না বলে জানান। যে বিধায়করা গ্রুপ ছেড়েছেন তাঁরা অবশ্য প্রকাশ্যে তেমন কিছু বলতে চাননি। অশোক কীর্তনিয়া বলেন, এব্যাপারে কিছু বলব না।

আরও পড়ুন- Corporation Election: হাওড়া জটিলতার মাঝেই আগামী সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...