Saturday, May 16, 2026

Under 19 Asia Cup: এবার করোনার হানা অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে, বাতিল হল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম‍্যাচ

Date:

Share post:

ফুটবলের পর ক্রিকেট। এবার করোনার (Corona) হানা অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ( Under 19 Asia Cup)। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচের দায়িত্বে থাকা দুই আধিকারিক আক্রন্ত হন করোনায়। আর এর ফলে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভেস্তে যায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম‍্যাচ। রান রেট বেশি থাকায় সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। বৃহস্পতিবার শারজায় হবে সেই খেলা।

এদিন খেলা শুরু হওয়ার পরে ৩২.৪ ওভার ব্যাট করে বাংলাদেশ। তার পরেই জানা যায় ম্যাচের দায়িত্বে থাকা দুই আধিকারিকের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সেই ম‍্যাচ। দুই দলের পয়েন্ট এক হলেও রান রেট বেশি থাকায় বি গ্রুপের শীর্ষে শেষ করে বাংলাদেশ। ফলে এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে তারা।

এদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে,”এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আমিরশাহি ক্রিকেট বোর্ড যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যে, ম্যাচের সঙ্গে যুক্ত প্রত্যেকের করোনা পরীক্ষা হবে। যত ক্ষণ না সেই রিপোর্ট আসছে তত ক্ষণ সবাইকে আলাদাভাবে  থাকতে হবে।”

আরও পড়ুন:Ravi Shastri: শামিতে মুগ্ধ শাস্ত্রী, টুইটারে বিশেষ বার্তা প্রাক্তন কোচের

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...