Friday, June 19, 2026

Fake Oficer: ভুয়ো ‘র অফিসার’ পরিচয়ে রাজ্যপালকে পরামর্শ! কলকাতা পুলিশের জালে প্রতারক

Date:

Share post:

‘র’-এর অফিসারের পরিচয় দিয়ে রাজ্যপাল থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পরামর্শ! ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার, রাতে পেশায় চিকিৎসক ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত মণিময় মণ্ডল (Monimoy Mandal) চিকিৎসক হলেও বেশ কয়েক বছর ধরে নিজেকে আইপিএস (IPS) অফিসার বলে পরিচয় দিতেন। ওই পরিচয়ে চিঠি লিখে পরার্মশ দিতেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) থেকে শুরু করে নির্বাচন কমিশনকে। রাজ্যপালের অভিযোগের ভিত্তিতেই ওই ভুয়ো ‘র’ অফিসারকে পাকড়াও করে কলকাতা পুলিশ।

আরও পড়ুন- New Years Eve: সংক্রমণ বৃদ্ধিতে সতর্কতা, বর্ষবরণের রাতের ভিড়ে লাগাম টানতে একাধিক পদক্ষেপ কলকাতা পুলিশের

হেয়ার স্ট্রিট থানায় প্রথমে অভিযোগ করে রাজ্যপালের দফতর। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। তারপরই মণিময়ের এক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সূত্র ধরেই বৃহস্পতিবার ওই চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভুয়ো পরিচয়, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি ও প্রতারণা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...