Monday, April 27, 2026

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে এবার টুইটবাণ ক্ষুব্ধ রাজ্যপালের

Date:

Share post:

রাজ্য সরকারের(state government) সঙ্গে সংঘাত থামাতে একেবারেই রাজি নন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। নানা ইস্যুতে বারবার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। এবার রাজ্য মানবাধিকার কমিশনের(human rights commission) চেয়ারম্যান নিয়োগ নিয়ে ফের একবার সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ধনকড়। সোমবার সকালে ক্ষোভ উগরে একের পর এক টুইট করে গেলেন তিনি।

ডিসেম্বর মাসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের(Jyotirmoy Bhattacharya) নাম প্রস্তাব করেছিল সরকার। এই কমিশনের সদস্য করা হয় শিবকান্ত প্রসাদকে। সরকারের তরফে তাদের নাম পাঠানো হয় রাজভবনে, নিয়োগের চূড়ান্ত সম্মতি দেওয়ার জন্য। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকারের তরফে যে নাম প্রস্তাব করা হবে তাতেই সীলমোহর দিতে বাধ্য রাজ্যপাল। যদিও সে পথে না হেঁটে এবার সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন রাজ্যপাল। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোই নিয়ম। সেটাই বলা আছে সংবিধানে।

 

উল্লেখ্য, ওই কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় মন্ত্রী। তবে সেদিনের বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে কীভাবে প্রার্থীর নাম সুপারিশ করা হল, তা নিয়ে টুইটে প্রশ্ন তোলেন জগদীপ ধনকড়। এই সংক্রান্ত তথ্যও চেয়ে পাঠান তিনি।

Related articles

মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায়...

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...