Saturday, May 16, 2026

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত কুণাল ঘোষ

Date:

Share post:

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা (Coronavirus) আক্রান্ত তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রয়েছেন হোম আইসোলেশনে। একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।

আরও পড়ুন: ‘গৃহলক্ষ্মী’র পর এবার গোয়ায় ‘যুবশক্তি’র প্রতিশ্রুতি তৃণমূলের, মিলবে ২০ লক্ষ টাকা ঋণ

সোমবার সন্ধেয় টুইট করে কুণাল (Kunal Ghosh) লেখেন, “কোভিড (Covid) পজিটিভ। আইসোলেশনে আছি। চিকিৎসকেদের সঙ্গে কথা হয়েছে।” তিনি  জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হবেন। একাধিক উপসর্গ রয়েছে তাঁর। করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ।

 

কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং লুইজিনহো ফালেরিও। বর্তমানে অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামীকাল মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Related articles

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...