Sunday, May 17, 2026

ফের বিজেপিকে নিশানা ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইতের

Date:

Share post:

ফের বিজেপিকে নিশানা করলেন ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত। লখিমপুর খেরি সহিংসতা মামলার চার্জশিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের নাম প্রকাশ্যে আসার পরে তিনি টুইটে লিখেছেন, “লখিমপুর হত্যাকাণ্ডের বিশেষ তদন্তকারী দলের রিপোর্টের পরে এটি পরিষ্কার হয়ে গেছে যে সবকিছুই পরিকল্পিত ছিল। মামলার প্রধান আসামী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে।চার্জশিট দাখিল হয়ে যাওয়ার পর টেনিকে মন্ত্রিসভায় বহাল রাখার সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে অজয় টেনিকে বরখাস্ত করা।”

লখিমপুর সহিংসতার পর বিকেইউ নেতা রাকেশ টিকাইত বলেছিলেন,”গাড়ির একটি কনভয় লখিমপুরে চার কৃষককে পদদলিত করেছিল। যার প্রতিক্রিয়ায় দুই বিজেপি কর্মী নিহত হয়েছিল, যা একটি দুঃস্কর্মের পরিবর্তে একটি প্রতিক্রিয়া ছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আমি অপরাধী মনে করি না।”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্ত করার দাবি তুলে টিকাইতের প্রশ্ন ছিল ‘ একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কোনও তদন্তকারী কর্মকর্তা প্রশ্ন তুলতে পারেন?’ তিনি বলেন, কৃষক সংগঠনগুলি ও সরকারের চুক্তিতে মন্ত্রীর পদত্যাগেরও দাবি জানানো হয়। আমাদের দাবি মানা না হলে আমরা আবার আন্দোলনে ফিরে যাবার বিষয়টি বিবেচনা করব। উল্লেখ্য, ২০২১ সালের ৩ অক্টোবর লখিমপুরে, একটি গাড়ি কৃষকদের পিষে ফেলেছিল। যার পরে কৃষকরা ক্ষিপ্ত হয়েছিল এবং সহিংসতায় কয়েকজন বিজেপি কর্মী নিহত হয়েছিল। ২০২২ সালের ৩ জানুয়ারি এই মামলার চার্জশিট দাখিল করা হয়। ৫০০০ পৃষ্ঠার এই চার্জশিটে অজয় টেনির ছেলে আশিস মিশ্রের নামও রয়েছে।

সংবাদমাধ্যমে অজয় টেনি লখিমপুর সহিংসতার পরে বলেছিলেন, ‘তিনি ঘটনাস্থলে ছিলেন না, পুলিশের প্রমাণ সংগ্রহ করা উচিত এবং আপনি যদি আমার ছেলের উপস্থিতির একটি ভিডিওও দেখান তবে আমি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’ অভিযোগপত্র দাখিলের আগে রাকেশ টিকাইত লখিমপুর মামলা নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, সরকার কেন অজয় মিশ্র টেনিকে বাঁচাতে চায়। অজয় মিশ্রকে নৈতিকতার ভিত্তিতে পদত্যাগ করা উচিত।

তবে রাকেশ টিকাইত লখিমপুর খেরি সহিংসতার তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন। রাকেশ টিকাইত ছাড়াও, কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করার দাবি করেছিলেন।

আরও পড়ুন:Covid19: করোনায় আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা, অভিষেক ডালমিয়া

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...