Thursday, May 14, 2026

শান্তনুর পর এবার ক্ষোভ উগরে BJP-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিধায়ক হিরণ

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে বিজেপির অন্দরের কোন্দল তত তীব্র হয়ে উঠছে। একেই মতুয়া বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়াই রীতিমতো বিব্রত গেরুয়া শিবির। পরিস্থিতি সামাল দিতে খোদ কেন্দ্রীয় নেতৃত্ব যখন তৎপর হয়ে উঠেছেন ঠিক সেই সময় রাজ্যের আরেক প্রান্তে বিজেপির(BJP) হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়(Hiran Chatterjee)। দলের সঙ্গে দীর্ঘদিন ধরে মত বিরোধ চলছিল হিরণের এই অবস্থায় তার হোয়াটসঅ্যাপ গ্রুপ(WhatsApp group) ত্যাগ আদতে দলত্যাগের পূর্বাভাস বলে মনে করছেন রাজনৈতিক মহল।

হিরণের বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ প্রসঙ্গে জানা যাচ্ছে, ইদানীং দল-সংগঠনের কোনও কাজে তাঁকে লাগানো হত না। তাই তিনি মনে করছেন, সম্প্রতি তিনি দলের মধ্যে প্রাসঙ্গিকতা হারিয়েছেন। তাঁর অভিযোগের তির, বঙ্গ বিজেপির বড় বড় নেতাদের বিরুদ্ধে। তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষের বিরুদ্ধেও। হিরণের দাবি, ‘রাজ্য বিজেপির বড় বড় নেতারা মনে করেন আমাকে দরকার নেই। যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি। উন্নয়নে বাধা দিলে প্রতিবাদ জানাব।’ দল ও দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে হিরণ আরো জানান, “দিলীপ ঘোষ খড়গপুরে এসে সভা করেন। ইচ্ছামতো দল চালান। আমাকে কিছু জানান না।”

আরও পড়ুন:মজিবরের মৃত্যু শোকের মধ্যেই ১৫ দফা দাবিতে আগরতলায় রাজভবন অভিযান তৃণমূলের

উল্লেখ্য, সম্প্রতি বিজেপির রাজ্য ও জেলা কমিটিগুলিতে ব্যাপক রদবদল হয়। সূত্রের খবর, তাতে মতুয়াদের তেমন প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ হন বনগাঁর বিজেপি সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। সোমবার রাজ্য বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। তার পাশাপাশি বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন মতুয়া সংগঠনের সদস্য ও অন্যান্য বিধায়করাও। এহেন ঘটনায় গেরুয়া শিবিরের হাল যখন রীতিমতো টালমাটাল তখন গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন হিরণ।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...