Saturday, May 23, 2026

Mamata Banerjee: জন্মদিনে গোটা দেশের শুভেচ্ছা বার্তায় আপ্লুত তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাজনৈতিক মহলের তাবড় কুশিলবরা। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রবীণ এনসিপি নেতা শরদ পাওয়ার, নীতিন গড়করি উদ্ধব ঠাকরে থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলেই রয়েছেন। আবার সমাজবাদী পার্টির অখিলেশ যাদব যেমন আছেন তেমনি আছেন নেফিউ রিও, এম কে স্টালিন, হেমন্ত সোরেনও। এছাড়াও রাষ্ট্রীয় লোকদল, রীতেশ দেশমুখও শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেকেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিনভর শুভেচ্ছা বার্তা পাওয়ার পর মুখ্যমন্ত্রীও প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার সকাল থেকেই শুভেচ্ছা বার্তা আসতে থাকে বাংলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সোশ্যাল মিডিয়া উপচে পড়ে শুভেচ্ছা বার্তায়। মুখ্যমন্ত্রীর টুইটেও একের পর এক আসতে থাকে শুভেচ্ছা বার্তা। রাতের দিকে ভারতবর্ষের তামাম রাজনৈতিক ব্যক্তিত্বদের পাঠানো শুভেচ্ছা বার্তার পাল্টা সৌজন্য ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে প্রত্যেককে টুইটারে ব্যক্তিগত স্তরে ধন্যবাদ জানান।

আরও পড়ুন- Atk Mohunbagan: এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হায়দরাবাদ এফসির কাছে আটকে গেল বাগান ব্রিগেড

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...