Saturday, June 13, 2026

Atk Mohunbagan: এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হায়দরাবাদ এফসির কাছে আটকে গেল বাগান ব্রিগেড

Date:

Share post:

এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হায়দরাবাদ এফসির (Hyderabad fc) কাছে আটকে গেল এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। ম‍্যাচের ফলাফল ২-২। এই ড্র-এর ফলে লিগ টেবিলে শীর্ষে ওঠা হল না বাগান ব্রিগেডের। ওপর দিকে মোহনবাগানের সঙ্গে ড্র করে শীর্ষে পৌঁছে গেল হায়দরাবাদ এফসি।

বুধবার ম‍্যাচের শুরুটা ভালোই করে জুয়ান ফেরান্ডোর দল। ম‍্যাচের ১২ সেকেন্ডের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। এই গোল করার সঙ্গে সঙ্গেই অনন্য নজির গড়লেন তিনি। আইএসএলের  ইতিহাসে এটিই দ্রুততম গোল এটি। এর আগে জেরি মাওমিংথাঙ্গা ২৩ সেকেন্ডে গোল করেছিলেন। তবে এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি বাগান ব্রিগেড। ম‍্যাচের ১৮ মিনিটের মাথায় গোল করে হায়দরাবাদের হয়ে সমতায় ফেরান ওগবেচে। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১। প্রথমার্ধ শেষের আগে সংঘর্ষে চোট পান কার্ল ম্যাকহিউ। মাঠে তাঁর চিকিৎসা চলায় আট মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। সেটাও ঘটনাবহুল থাকায় অতিরিক্ত সময় গড়ায় ১৫ মিনিটের কাছাকাছি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দু’দল। তবে এরই মধ‍্যে গোল খেয়ে যায় হায়দরাবাদ। হায়দরাবাদ ফুটবলার আশিস রাইয়ের আত্মঘাতী গোলে ২-১ এগিয়ে যায় বাগান ব্রিগেড। তবে এরই মাঝে পাল্টা আক্রমণ চালায় হায়দরাবাদ এফসি। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে হায়দরাবাদের হয়ে সমতা ফেরান সিভেরিয়ো। এই ড্র-এর ফলে ৯ ম‍্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে বাগান ব্রিগেড।

আরও পড়ুন:India Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে চাপে ভারত, প্রোটিয়াদের জয়ের জন‍্য দরকার ১২২ রান

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...