Friday, May 15, 2026

ফের উত্তপ্ত উপত্যকা, রাতভর গুলির লড়াইয়ে খতম ৩ জইশ জঙ্গি

Date:

Share post:

রাতভর গুলির লড়াইয়ের পর অবশেষে সাফল্য পেল সেনাবাহিনী(Indian Army)। একটানা ৯ ঘন্টা অভিযান চলার পর সেনার গুলিতে খতম হল ৩ জইশ জঙ্গি(terrorist)। গতকাল রাত থেকে জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) বদগাম জেলায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র।

জানা গিয়েছে, গোপন সূত্রে জম্মু-কাশ্মীর পুলিশবাহিনীর কাছে খবর যায় বদগামের চাদুরায় জঙ্গিরা আশ্রয় নিয়েছে। সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল। সেনা উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটবার জায়গা না পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে আড়াল থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা আত্মরক্ষায় তৎপর হয় নিরাপত্তাবাহিনী। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এভাবে প্রায় ৯ ঘণ্টা অভিযান চলার পর একে একে তিন জঙ্গি নিকেশ হয়। তাদের নাম এখনও জানা যায়নি। তবে তারা প্রত্যেকেই জইশ-ই-মহম্মদের সদস্য বলেই জানা গিয়েছে। প্রত্যেক জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:Narendra Modi: ক্যানসার হাসপাতালের উদ্বোধনে মোদির সঙ্গে মমতাও,বললেন ‘২৫ শতাংশ টাকা দিয়েছে রাজ্য

এর আগে গত বুধবার পুলওয়ামার চন্দগাম এলাকায় মৃত্যু হয় ৩ জঙ্গির। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করে হয়েছে। ২টি এম-৪ কার্বাইন ও ১টি একে রাইফেল পাওয়া গিয়েছে। মঙ্গলবারও কুলগামে এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়েছিল। শুক্রবারের গুলির লড়াইতে নিকেশ ৩ জঙ্গি।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...