Thursday, May 14, 2026

BJP: এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পুরভোট পিছনোর আর্জি বিজেপির!

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগম শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগরে ভোট। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারনে এবার এই চার পুরনিগমের ভোট অন্তত একমাস পিছনোর দাবি তুলল রাজ্য বিজেপি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন পিছনোর দাবি করেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

এই প্রসঙ্গে বিজেপির দাবি, ‘মুখ্যমন্ত্রী যখন নিজেই বলছেন যে আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন অন্তত ১ মাস ভোট পিছিয়ে দেওয়া হোক। সরকারি হাসপাতালে কমপক্ষে ৫০০ জন চিকিৎসক, ৪০ শতাংশ নার্স, স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত। ভোট ও গণনার দিন সুরক্ষার জন্য রাজ্য পুলিশের উপর কমিশন আস্থা রেখেছে। কিন্তু পুলিশের বহু কর্মী বর্তমানে করোনায় সংক্রমিত। রাজ্য নির্বাচন কমিশনের একাধিক আধিকারিও করোনা আক্রান্ত। শাসক, বিরোধী সব দলের নেতা, কর্মীদের করোনা কাবু করেছে। প্রার্থীরা গেলেও মানুষের সাড়া মিলছে না। তাই প্রাণে বাঁচতে ভোট পিছনো হোক।’

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরে পুরভোট রয়েছে। চলছে কমিশন নির্ধারিত কোভিডবিধি মেনে প্রচার। এতদিন রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের কাছে কাছে ভোট পিছনোর দাবি জানিয়েছে বিজেপি। কিন্তু, এ দিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোট পিছিয়ে দেওয়ার জন্য হস্তক্ষেপের আবেদন জানাল বিজেপি।

আরও পড়ুন- Hair Cut: থুতু ছিটিয়ে মহিলার চুল কাটা! জাভেদ হাবিবের বিরুদ্ধে মামলা, ক্ষমাপ্রার্থী হেয়ারস্টাইলিস্ট

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...