Thursday, May 14, 2026

Pakistani Boat: ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ পাক নৌকার, আটক ১০

Date:

Share post:

ভারতীয় জলসীমান্তে পাকিস্তানের নৌকো! গুজরাতের কাছে ভারতীয় জলসীমান্তে ঢুকে পড়ায় একটি পাকিস্তানি নৌকো থেকে ১০ জনকে আটক করে উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয়েছে নৌকোটিকেও। শনিবার ভোররাতে উপকূলবর্তী এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন নামে ওই পাকিস্তানি নৌকাটিকে আটক করা হয়।

উপকূলরক্ষী বাহিনীর তরফে ট্যুইট করে এক আধিকারিক জানিয়েছেন, ‘গত ৮ জানুয়ারি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ অঙ্কিত পাকিস্তানি নৌকা ইয়াসিনকে ধাওয়া করে আরব সাগর থেকে দশজন সমেত আটক করে৷ ধৃতদের জেরা করার জন্য নৌকাটিকে পোরবন্দরে নিয়ে আসা হচ্ছে৷’

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে একই ধরনের অভিযান চালিয়ে গুজরাত উপকূল থেকে ১২ সদস্যের একটি পাকিস্তানি নৌকোকে আটক করা হয়েছিল। সেই বছরেই ২০ ডিসেম্বর ৬ ক্রু সদস্যের একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা ভারতের জলসীমায় প্রবেশ করেছিল। তল্লাশি চালিয়ে দেখা গিয়েছিল পাকিস্তানের ওই নৌকায় প্রায় ৪০০ কোটি মূল্যের ৭৭ কেজি হেরোইন রয়েছে। সেটিও গুজরাটের জলসীমা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেছিল। সেই সময় পাকিস্তানি নৌকাটি ধরা পড়েছিল আইসিজি ও রাজ্য সন্ত্রাসবিরোধী স্কোয়াডের যৌথ অভিযানে।

পাশাপাশি, মাঝসমুদ্রে ভারতীয় জলসীমায় বিকল ট্রলার থেকে উদ্ধার হওয়া ২০ জন বাংলাদেশী মৎস্যজীবীকে বাংলাদেশ কোস্টগার্ডের হাতে প্রত্যর্পণ করল ভারতীয় কোস্টগার্ড। আজ, রবিবার বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডার লাইনে অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় দুপুর নাগাদ এই প্রত্যর্পণ হয় আনুষ্ঠানিকভাবে। গত ২৬ডিসেম্বর ‘আল্লাহর দান’ নামে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয় সমুদ্রে। মৎস্যজীবী সহ ট্রলারটি র খোঁজ পায় ভারতীয় মৎস্যজীবীরা। পরে তাদের উদ্ধার করে পারাদীপ কোস্টগার্ড। এদিন পারাদীপ ও হলদিয়া কোস্টগার্ড যৌথভাবে বর্ডার এলাকায় গিয়ে বাংলাদেশী মৎস্যজীবীদের সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়। ভারতীয় কোস্টগার্ডের সরোজিনী নাইডু জাহাজে এই প্রত্যার্পণ চুক্তি করে মৎস্যজীবীদের ফেরানো হয়। হলদিয়া কোস্টগার্ডের কমাডান্ট দীপক সিং এই খবর জানিয়েছেন।

আরও পড়ুন- এই প্রথম, রাজ্যে তৈরী হল চা-বাগান শ্রমিক ইউনিয়নের প্রাথমিক কেন্দ্রীয় কমিটি

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...