Monday, May 18, 2026

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলার জন্য একাধিক বিশেষ ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের

Date:

Share post:

সাগর-স্নানের পুণ্যার্থীদের সুবিধার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেলওয়ে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালানো হবে ১২টি ইএমইউ লোকাল ট্রেন। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ট্রেনগুলি চলবে।

১২টি বিশেষ ট্রেনের মধ্যে ৩টি শিয়ালদহ থেকে (সকাল ৬.১৫, দুপুর ২.৪০, বিকেল ৪.২৪), ২টি কলকাতা স্টেশন থেকে (সকাল ৭.৩৫, রাত ৯.৩০), ৫টি নামখানা (সকাল ৯.১০,১১.১৮, সন্ধে ৬.৩৫, ৭.০৫, রাত ২.৫) , ১টি লক্ষ্মীকান্তপুর (রাত ১১.১৫) এবং ১টি কাকদ্বীপ (দুপুর ২.৪০) থেকে ছাড়বে।

তবে আগামী ১৪ জানুয়ারি কলকাতা-নামখানা ডাউন ভায়া মাঝেরহাট, বালিগঞ্জ, লক্ষ্মীকান্তপুর গ্যালপিং ইএমইউ স্পেশাল শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে।

১৬ জানুয়ারি, রবিবার লক্ষ্মীকান্তপুর-নামখানা-লক্ষ্মীকান্তপুর রুটে সপ্তাহের অন্য দিনের মতোই পরিষেবা মিলবে। গ্যালপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দাপুর এবং কাকদ্বীপে দাঁড়াবে।

আরও পড়ুন- অভিষেক মডেল : ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ডায়মন্ড হারবারে চালু ১৮৪ হাইটেক কন্ট্রোল রুম, কমছে পজিটিভিটি রেট

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...