Friday, April 24, 2026

TMC Goa: ক্ষমতায় এলে ২৫০ দিনের মধ্যে গৃহহীনদের ঘর, গোয়ায় বিরাট ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হলে ২৫০ দিনের মধ্যে রাজ্যের গৃহহীন দরিদ্র মানুষদের জন্য নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া হবে। একই সঙ্গে দেওয়া হবে বাস্তুজমির নিজস্ব অধিকারও। প্রথম পর্যায়ে এরকম পঞ্চাশ হাজার গৃহহীন মানুষকে মাথার ওপর ছাদ দেবে তৃণমূল কংগ্রেস সরকার। বিধানসভা নির্বাচনে গোয়াবাসীর জন্য প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার গোয়ার ডোনাপাওলা ইন্টারন্যাশনাল সেন্টারে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন গোয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচন। ৪০ বিধানসভা কেন্দ্রবিশিষ্ট এই রাজ্যে এখন টানটান রাজনৈতিক উত্তেজনা। জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর দ্রুত নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চায় তৃণমূল। এরপর প্রার্থী তালিকা ঘোষণার পালা। তার আগে এদিনের নির্বাচনী প্রতিশ্রুতি গোয়ার দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য বড় ভরসা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ১৯৭৬ সালের আগে থেকে যাঁরা গোয়ায় বসবাস করছেন তাঁদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে মহিলাদের জন্য গৃহলক্ষ্মী কার্ড ও যুব সম্প্রদায়ের জন্য যুবশক্তি কার্ড এর ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দুটি ঘোষণাতেই ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। জনসংযোগের মাধ্যমে এই কর্মসূচিগুলি ব্যাখ্যা করছেন দলের নেতা-কর্মীরা। মঙ্গলবার গোয়ার টিম তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে ভোট পরবর্তী পরিকল্পনার কথা তুলে ধরেন। ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ লুইজিনহো ফালেরিও, সাংসদ ও গোয়ায় দলের ইনচার্জ মহুয়া মৈত্র, সাংসদ ও গোয়ার কো-ইনচার্জ সুস্মিতা দেব, সৌরভ চক্রবর্তী, কিরণ কান্ডোলকার, চার্চিল আলেমাও সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন- করোনা মোকাবিলায় মডেল ডায়মন্ড হারবার, এবার সাংসদ অভিষেকের প্রশংসায় মুকুল

Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...