Tuesday, June 23, 2026

Jammu And Kashmir: ফের উত্তপ্ত উপত্যকা, সেনা-জঙ্গি গুলির সংঘর্ষে শহিদ ১ পুলিশ, নিকেশ ১ জঙ্গি

Date:

Share post:

কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযানে নামতেই বেধে গেল গুলির লড়াই। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জইশ জঙ্গি।পাশাপাশি শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। আহত তিন সেনা এবং ২ নাগরিক।আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা।

আরও পড়ুন:উত্তরপ্রদেশ নির্বাচন: বিজেপির প্রার্থী বাছাইয়ের বৈঠকে আজ উপস্থিত থাকবেন খোদ মোদি

দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বুধবার রাতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জম্মু কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান, কুলগামের গুলির লড়াই শুরু হয়েছে।গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেতেই সেখানে সেনা তল্লাশি শুরু হয়। সেনা ও পুলিশের উপস্থিতি টের পেতেই শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে শহিদ হন ১ পুলিশকর্মী।

প্রথমে ওই জঙ্গির পরিচয় না জানা গেলেও পরে তার হদিশ পায় কাশ্মীর পুলিশ। তারা জানিয়েছে, ওই জঙ্গি বাবর নামে পরিচিত। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহাম্মদের হয়ে কাজ করত। ২০১৮ সাল থেকে সোপিয়ান এবং কুলগ্রামে একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বাবর। তার কাছ থেকে একটি রাইফেল, পিস্তল এবং দুটি গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও তল্লাশি জারি হয়েছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...