Tuesday, June 23, 2026

সাগর স্নানে যাওয়ার আগেই বাবুঘাটে জ্বরে আক্রান্ত দুই মহিলা পুণ্যার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

গঙ্গাসাগরে (Gangasagar) পুণ্যস্নানের আগেই বিপত্তি। ভিন রাজ্য ও দূরের জেলাগুলি থেকে আগত বাবুঘাটের (Babughat) এক শিবিরে মৃত্যু হল দুই মহিলা পুণ্যার্থীর। দিনতিনেক আগে বাবুঘাটে পুণ্যার্থীদের ওই শিবিরে আসেন উত্তরপ্রদেশের অযোধ্যা ও মাথলি জেলার এই দুই মহিলা। মৃতাদের নাম শান্তি দেবী (৫৫) ও নেত্রা পাল (৭২)। এই ঘটনায় অন্য পুণ্যার্থীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকের দাবি দু’জনেই জ্বরে আক্রান্ত ছিলেন। তারপর এই পরিণতি। যদিও পুণ্যার্থীদের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।

আরও পড়ুন:বাবুঘাটে গঙ্গাসাগরের পুন্যার্থীদের RTPCR টেস্টে জোর

জানা গিয়েছে, শান্তি দেবী ও নেত্রা পাল সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে এসে পুণ্যার্থীর শিবিরে আশ্রয় নেন। বৃহস্পতিবার বাবুঘাট থেকে তাঁদের গঙ্গাসাগরে উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল, বুধবার সকালে এই দুই মহিলার ঘুম আর ভাঙেনি। শিবিরের অন্যান্যরা অনেক ডাকাডাকি করার পর সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে দু’জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। এই পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ময়দান পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে, মৃতারা করোনা আক্রান্ত ছিলেন কি না, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া আছে কি না, এবং ৭২ ঘণ্টা আগের RTPCR রিপোর্ট আছে কিনা তারও খোঁজ নেওয়া হচ্ছে।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...