Saturday, March 14, 2026

গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড, চিকিৎসার জন্য ‘এয়ারলিফ্ট’ করে আনা হলো দু’জনকে

Date:

Share post:

পুণ্যস্নানে আগেই দুর্ঘটনার খবর পাওয়া গেল গঙ্গাসাগরে। মেলায় অগ্নিকান্ডের জেরে আহত হলেন এক মহিলা। তড়িঘড়ি গঙ্গাসাগর থেকে এয়ারলিফ্ট(airlift) করে তাকে ফিরিয়ে আনা হয়েছে হাওড়াতে(Howrah)। দুর্ঘটনায় ওই মহিলার পাশাপাশি আটক ৩-৪ জনকে এয়ারলিফট করা হচ্ছে বলে খবর।

জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত ওই মহিলার নাম স্বর্ণলতা মন্ডল। ৪৫ বছর বয়সী ওই মহিলা ওয়াজ শিশু মেলা প্রাঙ্গণে আগুন পোহাচ্ছিলেন। তখনই তাদের শরীরে অসাবধানতাবশত আগুন ধরে যায়। আগুনে মহিলার ৫০ শতাংশ পুড়ে গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে ও শিশুটিকে এয়ার অ্যাম্বুলেন্সে এয়ারলিফ্ট করে প্রথমে হাওড়া ডুমুর জেলা হেলিপ্যাড গ্রাউন্ডে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে গ্রিন করিডর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:Omicron: টিকাবিহীনদের জন্য ‘বিপজ্জনক’ ওমিক্রন, সতর্কবার্তা WHO প্রধানের

অন্যদিকে সময় গড়াচ্ছে, ভিড় তত বাড়ছে গঙ্গাসাগর (Gangasagar) মেলা প্রাঙ্গণে। এরই মধ্যে গঙ্গাসাগর পরিদর্শন করে রাজ্য সরকারকে রিপোর্ট দিল হাইকোর্টের নিযুক্ত কমিটি। সূত্রের খবর, মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় সেই কমিটি। রিপোর্ট পাওয়ার পরই প্রশাসনিক স্তরে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিধি মানতে বুধবার কাল রাত থেকেই দফায় দফায় চলছে বৈঠক। হাইকোর্ট রায় দিয়েছে মেলায় করোনা বিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করবে এই কমিটি। যদি তারা মনে করে মেলায় নিয়ম লঙ্ঘন করা হয়েছে, তা বন্ধ করতে হবে তাহলে সরকারকে সেই সংক্রান্ত রিপোর্ট দেবে তারা। এই কমিটিতে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি রাজু মুখার্জি।সূত্রের খবর, গঙ্গাসাগরে আর পুণ্যার্থীদের ভিড় চাইছে না প্রতিনিধি দল। প্রশাসনকে সেই মর্মে অনুরোধও করেছেন তাঁরা। সাগরতটে নজরদারি চালাচ্ছেন দুই মন্ত্রী শশী পাঁজা ও বঙ্কিম হাজরাও।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...