Sunday, February 15, 2026

Army Day: সেনাবাহিনীকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শনিবার পালিত হল ৭৪-তম সেনা দিবস (Army Day)। ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “ভারতীয় সেনা তাঁদের সাহসিকতা এবং পেশাদারিত্বর জন্যই পরিচিত। জাতীয় নিরাপত্তার জন্য তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা শব্দ দিয়ে ব্যাখ্যা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, শান্তিরক্ষার বিষয়ে সেনাবাহিনীর দুর্দান্ত অবদানের জন্য ভারত গর্বিত।”

এদিন শুভেচ্ছাবার্তা জানিয়ে তিনি লিখেছেন, ‘সেনা দিবস উপলক্ষে শুভেচ্ছা, বিশেষ করে আমাদের সাহসী সৈনিক, সম্মানিত প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে শ্রদ্ধা। ভারতীয় সেনাবাহিনী তার সাহসিকতা এবং পেশাদারিত্বের জন্য পরিচিত। ভারতীয় সেনাবাহিনীর অমূল্য অবদান কোনও শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) আরও লিখেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা প্রতিকূল জায়গায় কাজ করে এবং প্রাকৃতিক দুর্যোগ-সহ মানবিক সংকটের সময়েও সহ নাগরিকদের সাহায্য করার জন্য এগিয়ে থাকে। এমনকী বিদেশেও শান্তিরক্ষা অভিযানে সেনাবাহিনীর দুর্দান্ত অবদানের জন্য ভারত গর্বিত।”

আরও পড়ুন-Kunal Ghosh: তৃণমূলে ‘কার্যনির্বাহী সভাপতি’ পদের গুজব ওড়ালেন কুণাল

সেনা দিবসে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kobind)। তিনি টুইটে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আর্মি ডে-তে সেনা জওয়ান ও প্রবীণ সেনাকর্মীদের অভিনন্দন। জাতীয় সুরক্ষা নিশ্চিত করায় ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সীমান্ত সুরক্ষা, শান্তি রক্ষায় আমাদের জওয়ানরা পেশাদারিত্ব, সাহস, আত্মত্যাগের নজির গড়েছেন। আপনাদের সেবায় দেশ কৃতজ্ঞ। জয় হিন্দ!”

পাশাপাশি সেনাদিবস উপলক্ষে সেনাদের শুভেচ্ছা অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। তিনি লেখেন, “আমাদের সাহসী, দায়বদ্ধ সেনা জওয়ান ও তাঁদের পরিবারবর্গকে তাঁদের সাহসী, দেশের প্রতি নিঃস্বার্থ সেবার জন্য কুর্ণিশ করছি। আমরা সত্যি আপনাদের জন্য গর্বিত।


উল্লেখ্য, ১৯৪৯-এর ১৫ জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর প্রথম কম্যান্ডার ইন চিফ হিসাবে ভারতের শেষ ব্রিটিশ কম্যান্ডার ইন চিফ জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের হাত থেকে দায়িত্ব তুলে নেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা। সেই থেকে আজকের দিনটি সেনাবাহিনী দিবস হিসাবে পালিত হয়।”

 

 

spot_img

Related articles

চিফ মাউজার ল্যারি: ইংল্যান্ডে পালিত হল দেশসেবার ১৫ বছর

প্রশাসন চালাতে কী শুধুই মানুষের প্রয়োজন? অবশ্যই প্রতিটি দেশের সেনাবাহিনী তার উত্তরে ‘না’ বলবে। কারণ দেশের সেনাবাহিনীর একটি...

খেলা শেষের আগেই স্টেডিয়াম ছাড়লেন নাকভি, ভিআইপি বক্সেও বজায় থাকল কূটনৈতিক দূরত্ব

ভারত পাকিস্তান(India vs Pakistan)  ম্যাচ মানেই কূটনৈতিক লড়াই, মাঠের ভিতরকে ছাপিয়ে যায় মাঠের বাইরে লড়াই বেশি থাকে। ব্যতিক্রম...

পাকিস্তানকে হেলায় হারাল ভারত, বুমরাহ-বরুণদের দাপটে সুপার আটে গম্ভীরের দল

টি২০ বিশ্বকাপে(T20 World Cup )পাক বধ ভারতের।  দুই দেশের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আগেই অতীত হয়েছে, বর্তমানের এক...

সাহায্য ডেপুটি মেয়রের! শিলিগুড়িতে পরিবারের সদস্যের জন্য ‘যুবসাথী’র ফর্ম নিলেন বিজেপি নেতা

রাজনীতির ময়দানে আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যে কোনও রঙ নেই, রবিবার ছুটির দুপুরে তার এক...