Sunday, May 17, 2026

পিছিয়ে গেল কলকাতা বইমেলা, ৩১ জানুয়ারির পরিবর্তে হবে ২৮ ফেব্রুয়ারি

Date:

Share post:

পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা(International Kolkata book fair)। ৩১ জানুয়ারির পরিবর্তে এবছর কলকাতা বইমেলা সেন্ট্রাল পার্ক(Central Park) মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে দিল গিল্ড(Gild)।

তবে বইমেলা পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে উঠে আসছে ফেব্রুয়ারিতে বিধাননগর পুরনিগমে নির্বাচন। বাড়তে থাকা করোনা পরিস্থিতির জেরে চার পুরসভার ভোট পিছিয়ে গেছে। ২২ জানুয়ারির বদলে তা হচ্ছে ১২ ফেব্রুয়ারি। ফল প্রকাশ যদি ১৫ ফেব্রুয়ারি হয় তা হলে এই ১৫ তারিখ অবধি নির্বাচনের একাধিক বিধিনিষেধ সল্টলেক তথা গোটা বিধাননগরের জন্যই বহাল থাকবে। নিঃসন্দেহে এই সময় সল্টলেকে বইমেলার মতো আন্তর্জাতিক মানের মেলা আয়োজন করা কিছুটা সমস্যার হবে। যার ফলের মেলার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Covid 19 Guidelines: আরও শিথিল হল কোভিডবিধি, জিম-যাত্রায় ছাড় ঘোষণা রাজ্যের

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মাঝে এবছর বইমেলা হবে কি না সে বিষয়ে একটি সংশয় তৈরি হয়েছিল। যদিও ১৫ জানুয়ারি নবান্নর বিজ্ঞপ্তি আভাস দেয় যে বইমেলা এবার হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, খোলা ময়দানে বিধি মেনে মেলা হতে আপত্তি নেই। প্রত্যাশামতোই এবার বইমেলার দিনক্ষণ চূড়ান্ত করা হল। প্রসঙ্গত, এবার বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...