Sunday, April 26, 2026

Covid Update: ভয় ধরাচ্ছে করোনা! একলাফে দেশের দৈনিক সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি ছাড়ালো

Date:

Share post:

গত ৮ মাসের রেকর্ড ভেঙে একলাফে অনেকটাই বাড়ল দেশের করোনা সংক্রমণ। তৃতীয় ঢেউয়ে এই প্রথম দেশে করোনার দৈনিক সংক্রমণ রেকর্ড হারে বাড়ল। পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃত্যুও।

আরও পড়ুন:অস্তিত্ব রক্ষার লড়াই, সিপিএমের রেড ভলেন্টিয়ারের অনুকরণে পথে বিজেপির বিবেক বাহিনী

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন তিন লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। আগের দিন যা ছিল দু’লক্ষ ৮২ হাজার ৯৭০।  বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯১ জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৪১ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে কিছুটা কমেছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ২৩ হাজার ৯৯০ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫৮ লক্ষ ৭ হাজার ২৯-এ।

এদিকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮৭-এ। দেশের মধ্যে মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টাতেই সে রাজ্যে ২১৪ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে, এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৬০-এ পৌঁছেছে।

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...