Thursday, May 14, 2026

‘বেটি পড়াও’ মুখফস্কে হলো ‘বেটি পটাও’! মোদি উবাচে মিমের বন্যা

Date:

Share post:

সম্প্রতি টেলিপ্রম্পটার(teleprompter) দেখে ভাষণ দিতে গিয়ে আন্তর্জাতিক মঞ্চে নাজেহাল অবস্থা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। এবার প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্প “বেটি বাঁচাও, বেটি পড়াও”(Beti bachao Beti padhao) বলতে গিয়ে তিনি বলে ফেললেন “বেটি বাঁচাও বেটি পটাও”। মোদির মুখে এহেন কথা শুনে রীতিমত চোখ কপালে উঠলো দেশবাসীর। শুনতে হলো নেটিজেনদের কটাক্ষ। মোদির মন্তব্যে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার ব্রহ্ম কুমারী আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কি ঔর’ কর্মসূচির উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে বেটি পড়াও বলতে গিয়ে মুখ ফস্কে তিনি বলে ফেলেন বেটি পটাও। মোদির মুখে এহেন শব্দ শুনে রীতিমতো ‘থ’ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এরপরই নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে শুরু হয় মিমের বন্যা। যদিও ওইটুকু অংশ ছাড়া বাকি সময় বেশ সাবলীলভাবেই নিজের বক্তব্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তবে ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী মন্তব্যের ওই বিতর্কিত অংশটুকু ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়।

আরও পড়ুন:Airport: দমদমের চাপ কমাতে কলকাতার কাছে দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্টের জমি দেখার নির্দেশ নবান্নের

উল্লেখ্য, দিন কয়েক আগে আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে টেলিপ্রম্পটার বিভ্রাটে মুখ পুড়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই ঘটনায় মোদিকে রীতিমতো কটাক্ষ করে গিয়েছিল দেশের বিরোধী শিবির। অভিযোগ উঠেছিল টেলিপ্রম্পটার ছাড়া একটি শব্দও উচ্চারণ করতে পারেন না দেশের প্রধানমন্ত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প মোদির মুখে হলো ‘বেটি বাঁচাও বেটি পটাও’।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...