Saturday, June 6, 2026

Online Game: অনলাইন গেমে বাড়ছে মৃত্যু, কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার

Date:

Share post:

অনলাইন (Online Game)গেমের ফাঁদে পড়ে বাড়ছে মৃত্যু তাই এবার নতুন আইন আনতে চলেছে মধ্যপ্রদেশ সরকার(Madhyapradesh Government)। প্রয়োজনে এই ধরনের অনলাইন গেম (Online Game)বন্ধ করার পথেও হাঁটতে পারে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। সম্প্রতি অনলাইন গেমে আসক্ত ১১বছরের ছেলের মৃত্যুর পরেই নড়ে বসেছে প্রশাসন।

আরো পড়ুন: প্রত্নতত্বের মর্যাদা পাচ্ছে কর্ণগড়, আনন্দে কাঁদছে নিসর্গরা

পুলিশ সূত্রের জানা যায়,ভোপালের শঙ্করাচার্য নগরের সূর্যাংশ ওঝা নামে এক  ১১বছর বয়সি কিশোর তার ভাইয়ের সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলছিল। এই গেম খেলতে টাকার প্রয়োজন হয়। তাই ওই কিশোর বাড়ি থেকে ৬ হাজার টাকাও চুরি করেছিল।পরে তার বাবা-মা জানতে পারেন টাকা চুরির কথা, বকাবকি করেন তাঁকে। পাশপাশি অনলাইন গেমেও সে হেরে যায়। এরপরই সে আত্মহত্যা করে। প্রাথমিক তদন্তে জানা যায় অনলাইন গেমে অতি মাত্রায় আসক্তির কারণে ওই কিশোরের মস্তিষ্কের ভারসাম্যে ব্যাঘাত ঘটেছিল। তার উপর টাকা চুরি করার মত অন্যায় , তাকে মানসিক ভাবে  অবসাদগ্রস্ত করে তুলেছিল। এরপর চরম সিদ্ধান্ত নেয় ওই কিশোর। আর এই ঘটনার পরেই অনলাইন গেম নিয়ে নড়ে বসেছে মধ্যপ্রদেশ সরকার। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র জানান, এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। তিনি জানান, নতুন আইন এনে অনলাইন গেমিং নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করা হবে। নতুন আইনের খসড়াও তৈরি হয়ে গিয়েছে এবং দ্রুত তা সামনে আনা হবে।

অনলাইন গেম থেকে বাড়ছে অপরাধ মূলক কাজের প্রবণতা। তাই মধ্যপ্রদেশের সরকার জানিয়েছে একাধিক ওয়েবসাইট এবং অ্যাপ ব্যান করা হবে। ছোটদের ক্ষতি করে এমন কোনও অনলাইন গেম চালালে সংস্থার বিরুদ্ধে জরিমানা ও কারাবাসের সাজাও হতে পারে বলে জানা যাচ্ছে।এর আগেও অনলাইন গেমের ফাঁদে পড়ে অনেক দুর্ঘটনাই ঘটেছে। এখন দেখার বিষয় আইন করে গেমিংয়ের ফাঁদ কতটা নিয়ন্ত্রণ করতে পারে সরকার !

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...