Friday, June 26, 2026

মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত হচ্ছেন প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধেয় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্র। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে হচ্ছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত। পাশাপাশি মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (সামাজিক অবদান), উত্তরপ্রদেশের রাধেশ্যাম খেমকা (শিক্ষা ও সংস্কৃতি)।

দেশের তিন বাহিনীকে সংযুক্ত করার পর জেনারেল রাওয়াতই প্রথম সেনা সর্বাধিনায়ক (First CDS) হন। ২০১৯ সালে তাঁকে দিয়েই ওই পদের সূচনা হয়। গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে আচমকাই সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের। হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়। জেনারেল রাওয়াতের পাশাপাশি তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও মৃত্যু হয় দুর্ঘটনায়।

আরও পড়ুন- Padma Award: সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...