Saturday, May 23, 2026

Dola Sen: ভাইরাল হওয়া ভিডিওতে বাংলার মানচিত্রে নেই উত্তরবঙ্গ! থানায় অভিযোগ দোলা সেনের

Date:

Share post:

পশ্চিমবঙ্গ-সহ সারাদেশে সাড়ম্বরে পালিত হয়েছে ৭৩তম সাধারণতন্ত্র দিবস। আর এই দিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral) একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য। “সারে জাহাঁ সে আচ্ছা” গানটির সঙ্গে ভারতের সব রাজ্যের মানচিত্র (Map) প্রদর্শিত হয়েছে। সেখানেই পশ্চিমবঙ্গের (West Bengal) মানচিত্র থেকে বাদ পড়েছে উত্তরবঙ্গ (North Bengal)। দক্ষিণবঙ্গকেই (South Bengal) সেখানে ওয়েস্টবেঙ্গল হিসেবে দেখানো হয়েছে। এই ভিডিওর (Video) সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। তবে, এই ভিডিওর ভিত্তিতে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)।

নিজের অভিযোগপত্রে দোলা লিখেছেন, সাধারণতন্ত্র দিবসের দিন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ঘুরছে। পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে উত্তরবঙ্গেরকে বাদ দেওয়াটা ‘উদ্দেশ্যপ্রণোদিত’। এটি বিদ্বেষমূলক ষড়যন্ত্র। এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ।

বাংলাকে ভাঙার চেষ্টা করছে গেরুয়া শিবির। আলাদা উত্তরবঙ্গের দাবি নিয়ে সরব হয়েছেন বিজেপির উত্তরবঙ্গের কয়েকজন সাংসদ। আবার তাঁদের মতের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন রাজ্য নেতৃত্ব। গেরুয়া শিবিরের এই বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার সবস্তরের মানুষ। এই পরিস্থিতিতে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়া অন্য ইঙ্গিত দেয় লে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- পদ্মসম্মান ফিরিয়ে দেওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে তীব্র কটাক্ষ দিলীপের

Related articles

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...