Monday, May 11, 2026

শর্তসাপেক্ষে খোলা বাজারে মিলবে কোভিশিল্ড, কোভ্যাক্সিন

Date:

Share post:

এবার খোলা বাজারে বিক্রি হবে কোভ্যাক্সিন (Covaxin) ও কোভিশিল্ড (Covishield) টিকা। তবে রয়েছে শর্ত। কী শর্ত রয়েছে, তা এখনও জানানো হয়নি।

কোভিশিল্ড (Covishield) ও কোভ্যাক্সিন (Covaxin) টিকা পাওয়া যাবে হাসপাতালে অথবা ক্লিনিকে। সূত্রের খবর, খোলা বাজারে টিকা বিক্রির অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)। তবে শর্তসাপেক্ষে সেই অনুমোদন দেওয়া হয়েছে। তবে খোলা বাজারে এই ভ্যাকসিনগুলি পাওয়া গেলেও সবাই সেই ভ্যাকসিন কিনতে পারবেন না। সরকারি সূত্রকে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা আগেই জানিয়েছিল, খোলা বাজারে টিকার দাম হতে পারে সর্বোচ্চ ২৭৫ টাকা। এর সঙ্গে যুক্ত হতে পারে সার্ভিস চার্জ বাবদ আরও ১৫০ টাকা।

আরও পড়ুন: Delhi Incident: এরা তালিবানের মতোই বর্বর: দিল্লির ঘটনায় গর্জে উঠলেন বসুন্ধরা-লীনা

বর্তমানে কোভ্যাক্সিনের প্রতি টিকার দাম ১২০০ টাকা। কোভিশিল্ডের প্রতি টিকার দাম ৭৮০ টাকা। এর মধ্যে সার্ভিস চার্জ বাবদ ১৫০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু খোলা বাজারে টিকার দাম ২৭৫ টাকার মধ্যেই রাখার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলে খবর।

চিকিৎসকেরা জানাচ্ছেন, এতদিন পর্যন্ত যেহেতু জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য শুধুমাত্র অনুমোদন দেওয়া হয়েছিল তাই, নিয়ম অনুযায়ী প্রতি ১৫ দিন অন্তর টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত তথ্য দিতে হত ডিসিজিআই-কে। তবে ভারতে এখনও পর্যন্ত কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিলিয়ে কয়েক কোটি টিকা দেওয়া হয়েছে। তাই স্পষ্ট হয়ে গিয়েছে যে এই টিকাগুলির কার্যকারিতা রয়েছে ও এগুলি নিরাপদ। তাই এবার সেই টিকাগুলি বাজারে বিক্রি নিরাপদ বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...