Sunday, June 14, 2026

Charanjit Singh: প্রয়াত ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক চরণজিৎ সিং

Date:

Share post:

প্রয়াত ভারতীয় হকি ( India Hockey) দলের প্রাক্তন অধিনায়ক চরণজিৎ সিং ( Charanjit Singh)। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের নিজের বাড়িতেই মারা যান তিনি। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন চরণজিৎ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বয়স জনিত অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মিডফিল্ডার।

এদিন তাঁর ছোট ছেলে ভিপি সিং এক সংবাদ সংস্থাকে বলেন, “পাঁচ বছর আগে স্ট্রোক হওয়ার পর থেকেই বাবা সেভাবে নড়াচড়া করতে পারতেন না। আগে তবু লাঠি নিয়ে হাঁটাচলা করতেন। তবে গত দু’মাসে তাঁর শরীর খুবই খারাপ হয়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি প্রয়াত হয়েছেন।”

১৯৬৪ সালের সোনাজয়ী দলের অধিনায়ক হওয়া ছাড়াও, তার আগে ১৯৬০ রোম অলিম্পিক্সে রুপোজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৬২-র এশিয়ান গেমসে রুপোজয়ী দলেও ছিলেন চরণজিৎ সিং। বৃহস্পতিবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন:Ravi Bishnoi: ভারতীয় দলে সুযোগ পেয়ে অনিল কুম্বলেকে কৃতিত্ব দিলেন রবি

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...