Friday, June 26, 2026

৬৯ বছর পর আনুষ্ঠানিকভাবে টাটার হাতে উঠল এয়ার ইন্ডিয়া

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে এবার এয়ার ইন্ডিয়া উঠলো টাটার হাতে। বৃহস্পতিবার এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর প্রক্রিয়া শেষের আগে বৃহস্পতিবার সকালে টাটা(TATA) গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ(N Chandrasekharan দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে।

গত বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়াকে(Air India) ১৮ হাজার কোটি টাকার বিনিময় টাটা গোষ্ঠীর কাছে বিক্রি করে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই শুরু হয়ে যায় বাকি সমস্ত প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার ইন্ডিয়া স্যাটস (‘গ্রাউন্ড হ্যান্ডেলিং’ বা উড়ান বাদে অন্যান্য বিষয় সামলানো হয় যে সংস্থাকে দিয়ে)-এর ৫০ শতাংশ শেয়ারও টাটা গোষ্ঠীর অনুসারি সংস্থার কাছে হস্তান্তর হয়। বৃহস্পতিবার শেষ হল ১০০ শতাংশ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া এবং সেই সঙ্গে পরিচালন ক্ষমতা সম্পূর্ণ ভাবে তুলে দেওয়া হল টাটা গোষ্ঠীর হাতে। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়া হাতে পাওয়ার পর লোকসানে চলা এই সংস্থাকে পুনরুজ্জীবনে একাধিক পরিকল্পনা নিয়েছে টাটা। নিয়োগ করা হয়েছে উড়ান শিল্পের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের।

আরও পড়ুন:TMC At Commission: গোয়ায় হেনস্থা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

উল্লেখ্য, বর্তমানে দেশের বিমানবন্দরগুলোতে ৪,৪০০টি ঘরোয়া এবং ১,৮০০টি আন্তর্জাতিক ল্যান্ডিং এবং পার্কিং স্লট রয়েছে এয়ার ইন্ডিয়ার সরাসরি নিয়ন্ত্রণে। দুনিয়া জুড়ে বিভিন্ন বিমানবন্দরে ৯০০টি এমন স্লট এয়ার ইন্ডিয়ার হাতে রয়েছে। এখন টাটা গোষ্ঠীর হাতে যাওয়া এয়ার ইন্ডিয়ার মোট ১৪১টি বিমান রয়েছে। তার মধ্যে ৪২টি বিমান চুক্তির ভিত্তিতে অন্য জায়গা থেকে নেওয়া এবং ৯৯টি বিমান তাদের নিজেদের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...