Wednesday, June 24, 2026

Ravi Bishnoi: ভারতীয় দলে সুযোগ পেয়ে অনিল কুম্বলেকে কৃতিত্ব দিলেন রবি

Date:

Share post:

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে ভারতীয় দলে ( India Team)  সুযোগ পেয়েছে রবি বিষ্ণোই(Ravi Bishnoi)। ভারতীয় দলে নতুন। ২০২০ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলেন রবি। সেই ভালো খেলার দরুন ডাক পান আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবে। সেখান থেকে এইবার তাঁকে নিতে চলেছে  নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষনৌ সুপারজায়ান্টস। আর এবার ভারতীয় দল। একেবার স্বপ্নের মত ঘটে চলেছে রবি বিষ্ণোইয়ের জীবনে।

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে ডাক পেয়েছেন রবি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলেকে কৃতিত্ব দিলেন তিনি। রবি বলেন, “অনিল স্যারের থেকে অনেক কিছু শিখেছি এবং সেই শিক্ষাগুলোই আমাকে এত ভাল ক্রিকেটার করে তুলেছে। কী ভাবে নিজের পাশে নিজেই দাঁড়াতে হয় এবং চাপের মুখে আশা রাখতে হয়, সেটা ওঁনার কাছ থেকেই শেখা। প্রচণ্ড সাহায্য করেছে এটা। সব সময় আমাকে বলেছেন নিজের শক্তির উপরে জোর দিতে, সাধারণ বিষয়গুলি নিয়ে ভাবতে এবং পরিকল্পনা কাজে লাগাতে। বেশি পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় কোনও দিন হাঁটিনি। খোলা মনে খেলার সুযোগ করে দিয়েছেন উনি।”

ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো স্বপ্ন ছিল রবির। তা বাস্তবায়িত হতে দেখে উচ্ছসিত তিনি। এই রবি বলেন,” আমি সবসময় সুযোগের অপেক্ষায় থাকি। তার জন্য নিজেকে তৈরিও করি। নিজেকে যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি রাখি যাতে, সুযোগ এলেই আমি সেখানে ভালো করতে পারি। আমি সবসময় নিজের খেলাটা খেলতে চাই আর নিজের সুযোগের অপেক্ষায় থাকি।”

আরও পড়ুন:Surajit Sengupta: স্থিতিশীল সুরজিৎ সেনগুপ্ত

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...