Saturday, March 14, 2026

SBI Update: চাপের মুখে পিছু হটল SBI, প্রত্যাহার বিতর্কিত নয়া গাইডলাইন

Date:

Share post:

চাপের মুখে পিছু হটল SBI। নয়া গাইডলাইন নিয়ে মহিলা কমিশনের তরফে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়। অবশেষে বিতর্কিত নির্দেশিকা (Guideline) প্রত্যাহার করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শনিবার দুপুরে এসবিআই-এর টুইটার হ্যান্ডল (Twitter Handel) থেকে এই ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি নয়া কর্মী নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের শারীরিক ফিটনেস সংক্রান্ত নির্দেশিকা জারি করে SBI। ৩১ ডিসেম্বরের জারি নির্দেশিকায় বলা হয়, কোনও মহিলা যদি তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা হন, সেক্ষেত্রে তাঁকে ‘সাময়িকভাবে আনফিট’ বলে বিবেচনা করা হবে। প্রসবের চার মাস পরে তাঁরা কাজে যোগ দিতে পারেন। এই নিয়ম পয়লা এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এর বিরোধিতায় সরব হয় স্টেট ব্যাঙ্কের কর্মী সংগঠন। দিল্লি, মুম্বই সহ বিভিন্ন মহিলা কমিশন চিঠি পাঠায় SBI কর্তৃপক্ষকে। এরপরই শনিবার টুইট করে নির্দেশিকা প্রত্যাহারের কথা জানায় তারা।

টুইটবার্তার বলা হয়েছে, সম্প্রতি এসবিআই ব্যাঙ্কে কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক সক্ষমতার মানদণ্ডের উপর জোর দিয়েছে। তার মধ্যে অন্তঃসত্ত্বা মহিলা চাকরিপ্রার্থীর বিষয়টিও ছিল। বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার পর তারা এই অন্তঃসত্ত্বা সংক্রান্ত নির্দেশিকার অংশ প্রত্যাহার করছে। সেখানে আরও যোগ করা হয়েছে যে, এসবিআই তাদের মহিলা কর্মীদের ব্যাপারে যথেষ্ট সচেতন। এই মুহূর্তে 25% মহিলা কর্মী রয়েছে তাদের। করোনাকালে অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যের কথা ভেবেই এই নির্দেশিকা জারি হয়েছিল। তবে, নয়া নির্দেশিকা থেকে ওই অংশটি বাদ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পুরোনো নিয়মে বহাল থাকবে।

আরও পড়ুন- অগ্নিমিত্রার “প্রেমে” তৃণমূলের পতাকায় মোড়া সারমেয়, চক্রান্ত দেখছে ঘাসফুল শিবির

 

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...