Saturday, May 16, 2026

Rafael Nadal: ‘দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরতে পারব’, ট্রফি হাতে বললেন নাদাল

Date:

Share post:

রবিবার দুরন্ত লড়াই করে অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open) চ‍্যাম্পিয়ন হন রাফায়েল নাদাল ( Rafael Nadal)। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার লড়াই, দু’টি সেটে পিছিয়ে পড়েও মেদভেদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছেন নাদাল। রবিবার মেলবোর্ন পার্কে টেনিস ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন ঘটান নাদাল। আর এই অবিশ্বাস্য লাগছে নাদালের কাছে। তিনি বললেন, দেড় মাস আগেও জানতামই না কোর্ট ফিরতে পারব। এবং ট্রফি হাতে নিতে পারব।

সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন,” দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরতে পারব কিনা। এবং আবার টেনিস খেলতে পারব কিনা। কেউ জানেও না যে কী পরিমাণ লড়াই করে আমাকে ফিরতে হয়েছে। আজ আমি ট্রফি নিয়ে আপনাদের সামনে। কিছু দিন আগেও আমাকে প্রশ্ন করলে হয়তো বলতাম এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু এখন আমার পাশে এই ট্রফিটা থাকার পর মনে হচ্ছে, শরীরে নতুন শক্তি এসেছে। তাই সামনের বছরও আমাকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যেতে পারে।”

ফাইনালে দুরন্ত লড়াই করেন মেদভেদ। তাঁর প্রশংসা করে নাদাল বলেন,” তোমার কাছে একটা কঠিন মুহূর্ত দানিল। আমি নিজে এই ট্রফি দু’বার জিতেছি। আমি নিশ্চিত যে তুমিও অন্তত দু’বার এই ট্রফি জিতবে। অসাধারণ খেলেছ। তাই তোমাকেও অনেক ধন্যবাদ। আমার টেনিস-জীবনে অন্যতম সেরা আবেগের মুহূর্ত। তোমার সঙ্গে টেনিস কোর্ট ভাগ করে নিতে পেরে গর্বিত। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...