Wednesday, May 13, 2026

Budget session: সংসদ সচল রাখতে বিরোধীদের কাছে সহযোগিতা আর্জি প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সংসদের সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন(Budget Session)। আর সেই অধিবেশন শুরুর আগে বিরোধী সাংসদদের কাছে সংসদ(Parliament) সচল রাখতে সহযোগিতার আবেদন জানালেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)।

সোমবার সংসদ অধিবেশন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এই অধিবেশনে আলোচনা, পাল্টা আলোচনা এবং মুক্ত মনের বিতর্ক হবে। যার একটা সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আমি আশা করছি, সমস্ত দলের সাংসদরা মুক্ত মনে আলোচনা করবেন এবং দেশের অগ্রগতির জন্য সচেষ্ট হবেন।” প্রসঙ্গত সম্প্রতি নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনে পেগাসাস কাণ্ডে মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ইস্যুতে সরব হয়েছে বিরোধী দল। পেগাসাস শিশুকে হাতিয়ার করে এবারের বাজেট অধিবেশন উত্তর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে সরকার পক্ষ। সেদিকে নজর দেখেই অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর এই বার্তা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:‘২৫ বছরের মধ্যে শক্তিশালী ভারত গড়ে উঠবে’, বাজেট অধিবেশনে বার্তা রাষ্ট্রপতির

উল্লেখ্য, প্রকাশিত নিউইয়র্ক টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইজরায়েল সফরে গিয়েছিলেন মোদি। সেখানে ২০০ কোটি ডলারের বিনিময়ে ক্ষেপণাস্ত্র চুক্তির পাশাপাশি পেগাসাস স্পাইওয়্যার চুক্তিতেও স্বাক্ষর করেছিলেন তিনি। যার মাধ্যমে বিরোধী রাজনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংবাদিক-সহ কয়েকশো বিশিষ্ট জনের ফোনে আড়ি পাতে কেন্দ্র।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...