Thursday, May 14, 2026

Covid Update:স্বস্তি দিয়ে ফের কমল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

Date:

Share post:

ফের নিম্নমুখী দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবারের তুলনায় ১০ শতাংশ কমল দৈনিক সংক্রমণ। তবে নতুন করে ভয় দেখাচ্ছে করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশের মৃত্যুর সংখ্যা হাজার ছুঁইছুঁই।

আরও পড়ুন:Budget session: সংসদ সচল রাখতে বিরোধীদের কাছে সহযোগিতা আর্জি প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন। যা আগের দিনের থেকে বেশকিছুটা কম।তবে রবিবারের তুলনায় পজিটিভির রেট অনেকটাই বেড়েছে।এই রেট স্বাস্থ্য মহলের উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মৃত্যু হয়েছে দেশে মৃত্যু হয়েছে ৯৫৯ জনের। যা রবিবারের তুলনায় বেশকিছুটা বেশি। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা ৩৭৪।

সরকারি রিপোর্ট বলছে, রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৭৪ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার ২৬৮ জন। যা আগের দিনের থেকে প্রায় ৫০ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৮৯ লক্ষ ৭৬ হাজার ১২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ২ লক্ষ ৬২ হাজার ৬২৮ জন।

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...