Wednesday, March 25, 2026

Dhankar: কোনও যুক্তি নেই, আসল কথার জবাব না দিয়ে ‘বকবক’ ধনকড়ের

Date:

Share post:

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এরপরেই তার জবাব দিতে আসরের নামেন রাজ্যপাল। তবে, তার কথায় কোনও যুক্তি নেই, না আছে মুখ্যমন্ত্রীর কথায় সঠিক জবাব। উল্টে পুরনো কথাই ‘বকবক’ করে গেলেন ধনকড়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজ্যপাল হিসেবে সংবিধান রক্ষা করাই আমার কাজ।” মা ক্যান্টিন নিয়েও ফের প্রশ্ন ধনকড়ের। বলেন, “কোনও টুইট (Tweet) প্রকাশ্যে এনেছি কি না, বলুন মুখ্যমন্ত্রী।” রাজ্যপালের প্রশ্ন শুনে অবাক সকলে। কারণ, সারাদিনে ডজন ডজন টুইট করেন রাজ্যপাল। রাজ্য, মুখ্যমন্ত্রী, শাসকদল সবার বিরুদ্ধে সেই টুইট। সেটি তিনি তাদের ট্যাগ করেন। আর কীভাবে টুইট তিনি প্রকাশ্যে আনবেন! এমনকী, সরকারি চিঠিপত্রও টুইটারে প্রকাশ করেন ধনকড়। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সেই একই কথা এদিনও বলেন, রাজ্যপাল তোলেন বিলের প্রসঙ্গ। অথচ এসব কোনও কথাই এদিন মুখ্যমন্ত্রী বলেননি। উল্টে রাজ্যে হিংসা বেড়ে যাওয়ার যে অভিযোগ রাজ্যপাল করেছেন তা নিয়েই তোপ দেগেছিলেন মমতা। তার উত্তর দিতে পারেননি ধনকড়। রাজনৈতিক মহলের মতে, নিতান্ত খবরে থাকতেই এই সাংবাদিক বৈঠক রাজ্যপালের।

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বিজেপির ‘বঙ্গভঙ্গে’র ছক ফাঁস করে ময়নাগুড়ির সভা থেকে ভোটারদের সতর্কবার্তা তৃণমূল সুপ্রিমোর

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...