Thursday, May 14, 2026

Atk Mohunbagan: মুম্বইয়ের বিরুদ্ধে জিতে শেষ চারে জায়গা পক্ত করতে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

শেষ ম‍্যাচে এসসি ইস্টবেঙ্গলের ( Sc Eastbengal) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। বৃহস্পতিবার পরবর্তী ম‍্যাচে নামছে বাগান ব্রিগেড। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি( Mumbai City fc)। গত মরশুম থেকে মুম্বই সিটি এফসি-কে হারাতে পারেনি এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার আরও একবার গত বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। চলতি আইএসএলে প্রথম পর্বের ম্যাচে মুম্বইয়ের কাছে পাঁচ গোল হজম করেছিল অ্যান্তনিও লোপেজ হাবাসের দল। জুয়ান ফেরান্দর ছেলেরা ব্যর্থতার ছবিটা বদলাতে মরিয়া হবেন সন্দেহে নেই। ডার্বি জয়ের পর গোটা দলের আত্মবিশ্বাস তুঙ্গে। কিন্তু ডার্বির পরের ম্যাচটাই সব সময় কঠিন হয়। সেটা মাথায় রেখেই বাকিদের সতর্ক করে দিচ্ছেন বাগানে বড় ম্যাচের অভিজ্ঞ ফুটবলাররা।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মুম্বই ম্যাচেও রয় কৃষ্ণের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শুরু থেকে সম্ভবত নেই তিনি। ম্যাচের পরিস্থিতি বুঝে পরিবর্ত হিসেবে তাঁকে খেলাতে পারেন জুয়ান। পরের ম্যাচ ও প্লে-অফের কথা ভেবে দলের গোলমেশিনকে বাঁচিয়ে রাখতে চাইছেন স্প্যানিশ কোচ। তবে খেলার জন্য তৈরি সন্দেশ ঝিঙ্গান। এই ম্যাচে সবার নজর থাকবে ডার্বির নায়ক কিয়ান নাসিরির দিকে। বড় ম্যাচে হ্যাটট্রিকের পর লিগের অন্যতম শক্তিশালী দলটির বিরুদ্ধে জামশিদ নাসিরির পুত্র কেমন পারফরম্যান্স করেন, সেদিকে নজর থাকবে সবার। ২১ বছরের কিয়ানকে অবশ্য সুপার-সাব হিসেবেই ব্যবহার করতে চাইছেন কোচ। শুরু থেকে খেলিয়ে ব্যর্থ হলে চাপে পড়ে যেতে পারেন। তাই এখনই প্রথম একাদশে কিয়ানকে ব্যবহার করতে চান না জুয়ান। ম্যাচের আগের দিন তিনি বললেন, “ওর জন্য আমি খুব খুশি। জায়গা তৈরি, ফিনিশিং, পাসের টাইমিং সব ক্ষেত্রেই কিয়ান খুব ভাল। তবে ওকে সময় দিতে হবে। প্রতি ম্যাচেই ও উন্নতি করবে।”

মুম্বইয়ের সময়টা এখন ভাল যাচ্ছে না। অন্যদিকে, মোহনবাগান টানা সাত ম্যাচে অপরাজিত। এই পরিস্থিতিতে মুম্বই-বধের কি সেরা সুযোগ? জুয়ান বলে দিলেন, “আমি অতীত নিয়ে ভাবছি না। আমাদের তিন পয়েন্ট চাই। কারণ, লিগের শেষ চারের লড়াইয়ে ফেরাটা জরুরি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...