Monday, May 18, 2026

Breaking: কাঁথি পুরসভায় প্রার্থী শিশির অধিকারী? সঙ্গে পুত্র কৃষ্ণেন্দু বা সৌমেন্দু

Date:

Share post:

কাঁথি ( contai) পুরসভা দখল করতে মরিয়া হয়ে চেয়ারম্যান মুখ হিসেবে বিজেপির ( BJP) প্রার্থী হবেন শিশির অধিকারী?( Shisir Adhikari) এই জল্পনা তীব্র হচ্ছে। শিশিরবাবু এখন তৃণমূল ( AITC) সাংসদ হলেও বিজেপির মঞ্চে। তাঁর সাংসদ পদ খারিজের স্পিকারকে জন্য চিঠিও দিয়েছে তৃণমূল। এর মধ্যে তিনি পুরভোটে প্রার্থী হলে সাংসদ পদ যাবেই। সেক্ষেত্রে উপনির্বাচন হবে। বিজেপি বা পরিবার হারের ভয়ে সেটা এড়াতে চায়। কিন্তু ঘটনা হল শিশিরবাবুর শরীরের যা অবস্থা, তাতে এখন দুবছর সাংসদ থেকে দিল্লি যাতায়াত কঠিন। তিনি পুরসভা সামলালে শরীরে চাপ কম পড়বে। বিষয়টিও তার হাতের তালুর মত চেনা। অন্যথায় অধিকারী পরিবারেরই অন্য কোনো মুখকে সামনে রাখা হবে। জানা গিয়েছে শুভেন্দুর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে রাজনীতির ময়দানে দেখা যেতে পারে। সৌমেন্দু তো আছেনই। আদি বিজেপি নেতারা মোঅটামুটি অধিকারী পরিবারের দাপটে ম্রিয়মান। এর মধ্যে রটেছে শিশিরবাবুকে সাংসদ থেকে সরিয়ে উপনির্বাচন ডেকে আনার বদলে শুভেন্দু অধিকারী নিজেও চেয়ারম্যান মুখ হয়ে লড়তে পারেন। তাঁদের হোম ওয়ার্ড 14তে এখন এসব নিয়ে জব্বর জল্পনা তুঙ্গে।

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...