Thursday, May 14, 2026

Amitabh Bachhan : মুম্বইতে  পৈতৃক  বাসভবন বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন

Date:

Share post:

পৈতৃক  বাসভবন বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। বিশ্বস্ত সূত্রে খবর বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী  এই বাংলোটি কিনে নিয়েছেন।  মুম্বইতে মোট ছ’টি প্রাসাদোপম বাড়ি ছিল বচ্চন পরিবারের। তার মধ্যে এই বাড়িটি সবথেকে পুরনো । বাংলোটির নাম ‘সোপান’ । দক্ষিণ দিল্লির গুলমোহর পার্কের ওই বাড়িটিতে থাকতেন বিগ বি-র বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং তেজি বচ্চন। অমিতাভর নিজের ছোটবেলাও কেটেছিল এই বাড়িতেই। বলিউড সূত্রে খবর ‘সোপান’ নামের ওই বাংলোটি বিক্রি হয়েছে ২৩ কোটি টাকায়। জানা গিয়েছে, ১৯৮০ সাল পর্যন্ত এই বাংলোতে অমিতাভর বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতার আসরও বসত।
৪১৮.০৫ বর্গমিটার এলাকার এই বাংলোটি কিনেছেন বচ্চন পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বেসরকারি ইস্পাত সংস্থার সিইও অবনী বাদর।  বিগ বি এবং অবনী দুজনেই  একই পাড়য় থাকতেন।  সোপান ছাড়াও মুম্বইয়ের জুহুতে এখনও পাঁচটি প্রাসাদোপম বাংলো রয়েছে অমিতাভের। জনক’, ‘জলসা’, ‘প্রতীক্ষা’, ‘বৎস’, ‘আম্মু’।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...