Sunday, May 10, 2026

Corona-india : দেশে করোনা সংক্রমণের হার কমলেও মৃত্যুর সংখ্যায় বাড়ছে উদ্বেগ : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

পশ্চিমবঙ্গ – সহ সারাদেশেই করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমছে । নিয়ন্ত্রণে রয়েছে ওমিক্রণে সংক্রমণের সংখ্যাও। তবে করোনা সংক্রমণের জেরে মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে না। আর এই ঘটনা রীতিমতো উদ্বেগে রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। যা গতকালের তুলনায় ১৪ শতাংশ কম। অন্যদিকে, দেশে সুস্থতার হার কিছুটা কমে হয়েছে ৯৫ শতাংশ। পাশাপাশি দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্য ৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের।

এদিকে দিল্লির করোনা সংক্রমণ আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় স্কুল-কলেজ সব খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকেই দিল্লিতে স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে ।

ভারতে করোনা নিয়ন্ত্রণে এলেও বিদেশে কিন্তু এখনো রীতিমতো উদ্বেগ ছড়াচ্ছে এই ভাইরাস। দক্ষিণ কোরিয়ায় ফের একবার মারাত্মকভাবে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৬২ জন। এই প্রথম সে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের গণ্ডি পার করল। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটেই এই সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আমেরিকাতেও বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। জানা গিয়েছে এখনও প্রতি দিন গড়ে ২,৬০০ জন করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আমেরিকায় এখনও পর্যন্ত ৯ লক্ষ মানুষ করোনায় মারা গিয়েছেন।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...