Sunday, May 17, 2026

রামানুজচার্যকে শ্রদ্ধা জানিয়ে ১০০০ কোটির ‘স্ট্যাচু অফ ইকোয়ালিটি’ উদ্বোধন মোদির

Date:

Share post:

শনিবার হায়দরাবাদে(Hyderabad) রামানুজচার্যের(Ramanuj) ২১৬ ফুটের মূর্তির উন্মোচন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন রামানুচার্যের এই মূর্তি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।

এদিন এই মূর্তি উদ্বোধনের আগে সকালে টুইট করেছিলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) যেখানে তিনি লেখেন, রামানুচার্যের পবিত্র ভাবনা ও শিক্ষা সকলকে অনুপ্রাণিত করে৷ বিকেল ৫টা নাগাদ এই মূর্তি উদ্বোধন করবেন তিনি। সেইমতো এদিন বিকেলে উদ্ধোধন করেন দেশের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, “পঞ্চ ধাতু” দিয়ে তৈরী এই মূর্তিতে রয়েছে সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ ও জিঙ্ক। বসে থাকা অবস্থায় কোনও মূর্তির নিরিখে এটি বিশ্বের উচ্চতম। এই মূর্তির বেদির নাম ‘ভদ্র বেদি’। যার উচ্চতা ৫৪ ফুট। এখানে তৈরি করা হয়েছে বৈদিক ডিজিটাল গ্রন্থাগার, রয়েছে রিসার্চ সেন্টার, প্রাচীন ভারতীয় লেখা, থিয়েটার এবং রামানুচার্যের কাজের উপর নির্ভর করে একটি শিক্ষামূলক গ্যালারিও।

আরও পড়ুন:TMC: পুরভোটের আগে দলের সর্বস্তরে একডজন গাইড লাইন জারি তৃণমূলের

উল্লেখ্য, ধুঁকতে থাকা ভক্তি আন্দোলনে প্রাণ জুগিয়েছিলেন ১১ শতকের প্রখ্যাত বৈদিক সন্ত তথা দার্শনিক শ্রী রামানুজচার্য। শ্রী চিন্না জীয়র স্বামী আশ্রমের ৪০ একর জমিতে রামানুজচার্যের মূর্তিটি গড়ে তোলা হয়েছে। উপবীষ্ট অবস্থায় তাতে রামানুজচার্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এটির উচ্চতা ২১৬ ফুট। উপবিষ্ট অবস্থায় পৃথিবীতে যত মূর্তি রয়েছে, রামানুজচার্যের নবনির্মিত মূর্তিটি উচ্চতার নিরিখে দ্বিতীয় বলে জানিয়েছে জীয়র এডুকেশনাল ট্রাস্ট।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...