Sunday, May 17, 2026

Birbhum: নিজে বসে দলের প্রার্থী তালিকা ঘোষণা অনুব্রতর, জানালেন ‘খেলা হবে’

Date:

Share post:

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর একটি জায়গায় বিক্ষোভ দেখা দেয়। শনিবার, বিকেলে নিজেই দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের (Tmc) বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একই সঙ্গে ঘোষণা করেন পূর্ব বর্ধমানের গুসকরার পুরভোটের প্রার্থী তালিকা। আর সেখানে অনুব্রত বলেন, পুরভোটেও “খেলা হবে”।

এবার পুরভোটে হকি খেলা হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন তৃণমূল জেলা সভাপতি। হকি খেলাটা বেশ ভাল হয়। সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করেন, “হকি হলেই ভাল হবে, না? হকিই খেলা হোক তা হলে।” অর্থাৎ এবার হকি খেলা হবে পুরভোটে। কিন্তু কোনও নিয়মে সে খেলা এগোবে, তা পুরোদমে ভোট প্রচার শুরু হলেই টের পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন, সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, বোলপুর, সাঁইথিয়া ও পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। অনুব্রত বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন মূলক কাজের উদাহরণই এবার ভোটে একমাত্র ইস্যু। “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা করেই ভোটে জয় হবে”- আশা বীরভূমের কেষ্টদার।

আরও পড়ুন- Lata Update: সারাদেশে লতার আরোগ্য কামনা: হাসপাতালে আশা, প্রধানমন্ত্রীর বার্তা জানালেন পীযূষ গোয়েল

 

 

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...